1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : milagro-silverstein :
  3. [email protected] : Habibur Monna : Habibur Monna
  4. [email protected] : unikbd :
  5. [email protected] : w2s_27079c7e1d88 :
  6. [email protected] : w2s_d55851aecda1 :
  7. [email protected] : w2s_ddad1335a385 :
  8. [email protected] : w2s_f6f7548a6d97 :
নাঙ্গলকোটে ধূমপান ও তামাকমুক্ত রেল পরিষেবা গড়ে তুলতে মতবিনিময় সভা - Dainik Cumilla
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
জনদূর্ভোগ লাঘবে দেবীদ্বারে সড়ক সংস্কারে নামলেন সেচ্ছাসেবী যুবক সাকিব ব্রাহ্মণপাড়ায় স্ত্রীকে পিটিয়ে গুরুতর আহত করলো স্বামী,পুলিশের অফিযানে স্বামী গ্রেপ্তার চৌদ্দগ্রামে অজ্ঞাত বাসের ধাক্কায় মহাসড়কে প্রাণ গেল এক নারীর যারা বিএনপির পতাকা লাগাইয়া এনসিপির ইলেকশন করছে, বিএনপি করার কোন অধিকার নাই তাদের —– এমপি অধ্যক্ষ সেলিম ভূঁইয়া নাঙ্গলকোটে ধূমপান ও তামাকমুক্ত রেল পরিষেবা গড়ে তুলতে মতবিনিময় সভা কুমিল্লায় দল মত নির্বিশেষে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)পালনের সহযোগীতা চাইলেন – ইউসুফ মোল্লা টিপু  কুবিতে ছাত্রসংগঠনগুলো পাশাপাশি বসে একই মঞ্চে বক্তব্য রাখছে’— কুবি উপাচার্য জুলাই দিবসে শ্রীফলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও নবগঠিত কমিটির সংবর্ধনা জুলাই গণঅভ্যুত্থান দিবসে লাকসামে ১১ দলীয় ঐক্যের গণমিছিল জুলাই গণঅভ্যুত্থান দিবসে নাঙ্গলকোটে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

নাঙ্গলকোটে ধূমপান ও তামাকমুক্ত রেল পরিষেবা গড়ে তুলতে মতবিনিময় সভা

  • প্রকাশিতঃ শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
  • ১১ বার পঠিত

 

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি :
ধূমপান ও তামাকমুক্ত রেল পরিষেবা গড়ে তুলতে বাংলাদেশ রেলপথ মন্ত্রণালয়ের আয়োজনে রেলওয়ে কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় সভা শুক্রবার বিকেলে কুমিল্লার নাঙ্গলকোট রেলওয়ে স্টেশন মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ধূমপান ও তামাকমুক্ত রেল পরিষেবা প্রকল্প পরামর্শক ও সাবেক যুগ্ম সচিব হোসেন আলী খন্দকারের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রেলওয়ে মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মীর আলমগীর হোসেন।

ধূমপান ও তামাকমুক্ত রেল পরিষেবা প্রোগ্রাম অফিসার সাদিয়া বিনতে ছালেহ এর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রায়হান, নাঙ্গলকোট উপজেলা যুবদল আহ্বায়ক মনিরুল ইসলাম মনির, লাকসাম রেলওয়ে জংশন টি.টি ইন্সপেক্টর মহি উদ্দিন মুকুল, নাঙ্গলকোট রেলওয়ে স্টেশন মাস্টার জামাল উদ্দিন, নাঙ্গলকোট পৌরসভা যুবদল সাবেক সভাপতি মাহবুবুল আলম সিজার, সাবেক সদস্য সচিব এনায়েত উল্লাহ কামাল, উপজেলা যুবদল সাবেক যুগ্ম আহ্বায়ক সেলিম জাহাঙ্গীর মন্টু, পৌরসভা যুবদল সাবেক যুগ্ম আহ্বায়ক নূরুল ইসলাম সোহাগ, সি আই ছালাউদ্দিন, হাবিলদার ওসমান, সোহরাব, ফরিদ, নাঙ্গলকোট হাছান মেমোরিয়াল সরকারি কলেজ ছাত্রদল নেতা ওমর ফারুক প্রমুখ।

সভায় ধুমপানের ক্ষতিকর প্রভাব তুলে ধরে বক্তারা বলেন, ধুমপানের ফলে মানুষের কিডনি লিভার ব্রেইন ধ্বংস হয়। প্রতিনিয়ত ক্যান্সার ও হৃদরোগে আক্রান্ত হয়ে অনেক ধুমপায়ী অকালে মৃত্যুবরণ করছে। এছাড়াও ট্রেনের ভিতর ও রেলস্টেশন এলাকায় কোন প্রকার ধুমপান করা এবং কোন দোকানে বিড়ি সিগারেট বিক্রি করা যাবে না বলে হুশিয়ারী প্রদান করেন রেলের কর্তৃপক্ষ।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD