1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দাউদকান্দিতে রাস্তা বহাল ও ড্রেন নির্মাণের দাবিতে মানববন্ধন  - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

দাউদকান্দিতে রাস্তা বহাল ও ড্রেন নির্মাণের দাবিতে মানববন্ধন 

  • প্রকাশিতঃ সোমবার, ১০ এপ্রিল, ২০২৩
  • ৩৮৬ বার পঠিত

শামীম রায়হান ॥

কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নের কুশিয়ার গ্রামের রাস্তা বহাল ও ড্রেন নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী৷

সোমবার(১০ এপ্রিল) দুপুর ২ টায় উপজেলার ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নের সচেতন মহলের আয়োজনে কুশিয়ারা ঈদগাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়৷ এলাকাবাসীরা জানান,ভরাটকৃত খালটি পুনরায় খনন না করে জনস্বার্থে রাস্তা বহাল ও ড্রেন নির্মাণে দাবি জানান তারা৷ গ্রামবাসীরা আরো জানায়,উপজেলা প্রশাসনের উদ্যোগে আশ্রয়ন প্রকল্পের সুবিধার্থে রাস্তাটি পাকাকরন ও ড্রেন নির্মাণের সিদ্ধান্ত নেন৷ এদিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে গ্রামের অধিকাংশ মানুষ সাধুবাধ জানায়৷কিন্তু কতিপয় কিছু অসাধু ব্যক্তি স্বার্থে এবং ভূমিহীনদের আশ্রয়ন প্রকল্প বন্ধ করে সরকারি উন্নয়নের কর্মকান্ডে বাধা সৃষ্ঠি করতে বারোমাসী মৈত্রী মৎস্য চাষ প্রকল্পকে কৃষি জমি দেখিয়ে রাস্তাটিকে পুনরায় খাল খনন করার পায়তারা করছে৷

এদিকে কুশিয়ারা গ্রামবাসীর পক্ষে খালেক মোল্লা,সাবেক সেনা সদস্য হাবিব,মহিবুর রহমান ভূঁইয়া ও বিল্লাল হোসেন জানান,দীর্ঘদিন যাবত কুশিয়ারা গ্রামবাসী ও কুশিয়ারা ঈদগাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের সুবিধার্থে রাস্তা বহাল ও ড্রেনটি দ্রুত নির্মাণের দাবি জানিয়ে প্রায় একশত জনের গণস্বাক্ষর দিয়ে একটি লিখিত আবেদন দাখিল করেন,স্থানীয় ইউপি চেয়ারম্যান,উপজেলা নির্বাহী অফিসার,জেলা প্রশাসক কুমিল্লার বরাবরে৷ গ্রামবাসীরা আরো জানান, দ্রুত রাস্তা ও ড্রেনটি নির্মাণ না করা হলে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধসহ কঠোর আন্দোলনের ডাক দিবেন বলে জানায়৷

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD