1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দাউদকান্দিতে ইসলামি ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

দাউদকান্দিতে ইসলামি ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ৩১৬ বার পঠিত

আবু কোরাইশ আপেল
ইসলামি ব্যাংকের নিয়োগে অনিয়ম, দুর্নীতি ও অর্থপাচারের অভিযোগের প্রতিবাদে এবং ব্যাংকের ভাবমূর্তি পুনরুদ্ধারের দাবিতে কুমিল্লার দাউদকান্দিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ অক্টোবর) সকাল ১১টার দিকে দাউদকান্দি পৌরসদরের বাজার এলাকায় আহাম্মদীয়া প্লাজার সামনে ইসলামি ব্যাংক ভবনের সামনে ইসলামি ব্যাংক গ্রাহক ফোরামের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশ নেন ইসলামি ব্যাংক দাউদকান্দি শাখার প্রথমদিকের সদস্য নাসির উদ্দিন, আব্দুল্লাহ, ইসমাঈল, আলাউদ্দিন, নতুন চাকরি প্রত্যাশী আবু সাঈদসহ স্থানীয় বহু গ্রাহক ও সাধারণ মানুষ।
বক্তারা অভিযোগ করেন, ২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত এস. আলম গ্রুপের প্রভাব খাটিয়ে ইসলামি ব্যাংকে ব্যাপক অনিয়ম ও অবৈধ নিয়োগ দেওয়া হয়েছে। তারা বলেন,
এস. আলম কর্তৃক প্রদত্ত সব অবৈধ নিয়োগ বাতিল করতে হবে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে যোগ্য ও মেধাবী প্রার্থীদের যাচাইয়ের মাধ্যমে দক্ষ কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দিতে হবে।”
বক্তারা আরও দাবি জানান, এস. আলম গ্রুপ কর্তৃক পাচারকৃত হাজার হাজার কোটি টাকা দেশে ফিরিয়ে আনতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি সরকার কর্তৃক জব্দকৃত সম্পদ ব্যবহার করে এস. আলমের দায়ুদেনা সমন্বয়ের আহ্বান জানান তারা।

এ সময় বক্তারা বলেন, কিছু অসাধু কর্মকর্তা ও ব্যক্তি ইসলামি ব্যাংক সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার চালিয়ে ব্যাংকের সুনাম ক্ষুণ্ন করছে। এসব ব্যক্তিদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, ইসলামি ব্যাংক দেশের অন্যতম জনপ্রিয় আর্থিক প্রতিষ্ঠান, যার ওপর লাখো গ্রাহকের আস্থা ও বিশ্বাস রয়েছে। তাই ব্যাংকের ভাবমূর্তি রক্ষায় সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD