1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দাউদকান্দিতে ’জাতীয় গণহত্যা দিবসে’ মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে মোমবাতি প্রজ্বলন - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

দাউদকান্দিতে ’জাতীয় গণহত্যা দিবসে’ মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে মোমবাতি প্রজ্বলন

  • প্রকাশিতঃ শনিবার, ২৫ মার্চ, ২০২৩
  • ৪৭১ বার পঠিত

শামীম রায়হান॥

জাতীয় গণহত্যা দিবসে শহীদদের প্রতি মোমবাতি প্রজ্বলনের মধ্যে দিয়ে বিনম্ন শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

শনিবার(২৫ মার্চ) সন্ধ্যায় উপজেলা প্রশাসনের আয়োজনে দাউদকান্দি উপজেলার বিশ্বরোডে অবস্থিত মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি এ শ্রদ্ধা নিবেদন করা হয়। মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠানে শ্রদ্ধা নিবেদন করেন,দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার মো. মহিনুল হাসান,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তারিকুল ইসলাম নয়ন, বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার খোরশেদ আলম, বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার সোহরাব হোসেন,বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আব্দুল কুদ্দুস সরকারসহ দাউদকান্দি উপজেলার বীর মুক্তিযোদ্ধা বৃন্দ, এসময় উপস্থিত ছিলেন,দাউদকান্দি পৌরসভার প্যানেল মেয়র রকিব উদ্দিন রকিবসহ অসংখ্য মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী মানুষ। শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বলন শেষে অতিথিবৃন্দ ২৫ মার্চের ভয়ালতম রাতের স্মৃতিপটে দীপ্তকন্ঠে দেশের স্বাধীনতাকে অক্ষুন্ন রাখতে নতুন প্রজন্মের কাছে সেই রাতের বিভৎসময় হত্যাযজ্ঞের কথা তুলে ধরার আহবান জানান।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD