1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ৩২০ বার পঠিত

নেকবর হোসেন

কুমিল্লার ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। শুক্রবার বিকাল সাড়ে তিনটার দিকে মহাসড়কের হুগুলিয়া এলাকায় এদুর্ঘটনা ঘটেছে। নিহতরা হলেন জেলার চান্দিনা উপজেলার ককড়িকান্দি গ্রামের মৃত ফজলুল হকের ছেলে তোফাজ্জল হোসেন(৪৫) ও অজ্ঞাত একজন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মহাসড়কের হুগুলিয়া মার্কাস মসজিদ এলাকায় ইট ভাঙ্গার ট্রাক্টরকে পিছন থেকে স্টার লাইন পরিবহনের একটি বাস ধাক্কা দেয়। এতে ট্রাক্টরটি ছিটকে সড়কের পাশে পড়লে ঘটনাস্থলেই দুইজন মারা যায়।

দাউদকান্দি হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত ওসি মোঃ জাকির হোসেন বলেন, নিহত একজনের পরিচয় পাওয়া গেছে। বাসটিকে আটক করা হলেও চালক পলাতক রয়েছে। আর নিহতদের মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD