1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
কুবিসাসের নেতৃত্বে আবু শামা-মাছাবিহ্ - Dainik Cumilla
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
পর্তুগাল বাংলা প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা সভাপতি: রাসেল, সম্পাদক: প্রিন্স ছাত্রদল নেতা আবুল বাশারের উদ্যোগে কুবিতে ১০ দিনব্যাপী ইফতার আয়োজন বুড়িচংয়ে মাটি কাটার অভিযোগে মধ্যরাতে ইউএনও’র অভিযান, ড্রাম ট্রাক জব্দ মওদুদ আবদুল্লাহ শুভ্রের প্রতি আর কতটা অপরাধ সংগঠিত হলে টনক নড়বে প্রশাসনের অপব্যয় রোধ ও দুর্নীতি নিয়ন্ত্রণে বিশেষ গুরুত্ব দেওয়া হবে-কুমিল্লায় গণপূর্তমন্ত্রী বাংলাদেশ সেনাবাহিনীর মানবিক দায়িত্ব পালন অব্যাহত, তৃতীয় দিনেও ইফতার পেলেন ৫ শতাধিক রোজাদার একুশে প্রথম প্রহরে ভাষা শহীদদের বিনম্র শ্রদ্ধায় মানুষের ঢল মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ চৌদ্দগ্রামে অসহায় নারীদের মাঝে যাকাত ফাউন্ডেশনের সেলাই মেশিন বিতরণ কুমিল্লাসহ সারাদেশের কৃষিকে আরও শক্তিশালী করা হবে- কুমিল্লায় মন্ত্রী আমিন উর রশিদ

কুবিসাসের নেতৃত্বে আবু শামা-মাছাবিহ্

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ২০৬ বার পঠিত

কুবি প্রতিনিধিঃ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (কুবিসাস)’ ১১তম কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

এতে সভাপতি হয়েছেন দৈনিক কালবেলার প্রতিনিধি আবু শামা এবং সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক সংবাদের প্রতিনিধি চৌধুরী মাছাবিহ্।

নবগঠিত কমিটির অন্য সদস্যরা হলেন— সহসভাপতি মোহাম্মদ রাজীব (দৈনিক বাংলা), যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর সালাম অর্নব (দৈনিক ইনক্বিলাব), অর্থসম্পাদক মোহাম্মদ জোবাইর হোসাইন (দৈনিক জনকণ্ঠ), দপ্তর সম্পাদক আনিসুর রহমান (দৈনিক সমকাল), তথ্য ও পাঠাগার সম্পাদক হেদায়েতুল ইসলাম নাবিদ (ডেইলি সান) এবং কার্যনির্বাহী সদস্য আব্দুল্লাহ আল মামুন (দৈনিক আমার দেশ) ও আকাশ আল মামুন (দ্যা ডেইলি ক্যাম্পাস)।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকাল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে নির্বাচন শেষে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোকাদ্দেস-উল-ইসলাম ফল ঘোষণা করেন।

এসময় উপস্থিত ছিলেন, প্রক্টর অধ্যাপক ড. আব্দুল হাকিম, অন্য দুই নির্বাচন কমিশনার গণিত বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ জনি আলম ও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক মশিউর রহমান।

উল্লেখ্য, নতুন এ কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD