1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
বুড়িচংয়ে মাটি কাটার অভিযোগে মধ্যরাতে ইউএনও'র অভিযান, ড্রাম ট্রাক জব্দ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

বুড়িচংয়ে মাটি কাটার অভিযোগে মধ্যরাতে ইউএনও’র অভিযান, ড্রাম ট্রাক জব্দ

  • প্রকাশিতঃ রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৪৭ বার পঠিত

 

গাজী জাহাঙ্গীর আলম জাবির , কুমিল্লা।।

কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের রেল সড়ক সংলগ্ন কৃষি জমি থেকে অবৈধভাবে খননযন্ত্র দিয়ে মাটি কেটে বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এসময় ঘটনাস্থল থেকে মাটিবাহী একটি ১০ চাকার ড্রাম ট্রাক জব্দ করা হয়। তবে অভিযানে সংশ্লিষ্ট কাউকে আটক করা সম্ভব হয়নি।

রোববার (২২ ফেব্রুয়ারি) রাত ১ টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তানভীর হোসেনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। অভিযানের খবর পেয়ে মাটি কাটার সঙ্গে জড়িতরা ট্রাক ফেলে পালিয়ে যায় বলে জানিয়েছে প্রশাসন।

একই রাতে কালিকাপুর-বুড়িচং সড়কে পৃথক অভিযানে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় সুজন নামের এক মোটরসাইকেল চালককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় বুড়িচং থানার এসআই মিজানুর রহমান ও ফারুক হোসেনসহ পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী আনন্দপুর এলাকায় সরকারি জায়গাসহ বিভিন্ন এলাকায় কৃষি জমির মাটি কেটে একটি চক্র ইটভাটাসহ বিভিন্ন স্থানে সরবরাহ করছে। এতে জমির উর্বরতা নষ্ট হওয়ার পাশাপাশি পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্য হুমকির মুখে পড়ছে। মাটিবাহী ট্রলি ও ড্রাম ট্রাক চলাচলের কারণে কাঁচা ও পাকা সড়কও ক্ষতিগ্রস্ত হচ্ছে।

ইউএনও মোঃ তানভীর হোসেন বলেন, খননযন্ত্র দিয়ে কৃষি জমির মাটি কেটে বিক্রি করার কোনো বৈধতা নেই। অভিযোগ পেয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করা হয়েছে। ঘটনাস্থলে কাউকে পাওয়া না গেলেও মাটি পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ করে থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD