1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুবির দত্ত হলের ঢালু রাস্তায় সিঁড়ি নির্মাণে শিক্ষার্থীদের স্মারকলিপি - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুবির দত্ত হলের ঢালু রাস্তায় সিঁড়ি নির্মাণে শিক্ষার্থীদের স্মারকলিপি

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ২৭১ বার পঠিত

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শহিদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের পিছনের ঢালুতে সিড়ি নির্মাণের জন্য স্মারকলিপি দিয়েছে হলের আবাসিক শিক্ষার্থীরা।

সোমবার (১৭ই নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন বরাবর এই স্মারকলিপি জমা দেন তারা।

স্মারকলিপিতে শিক্ষার্থীরা উল্লেখ করা হয়, শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের পেছনের ঢালু রাস্তা দিয়ে প্রতিদিন দত্ত হল, নজরুল হল এবং আশপাশের মেসের শিক্ষার্থীরা ক্যাফেটেরিয়া, বাসস্ট্যান্ড, মসজিদ ও অন্যান্য স্থানে যাতায়াত করেন। কিন্তু পথটি দীর্ঘদিন ধরে পিচ্ছিল, ঢালু ও চারদিকে জঙ্গলবেষ্টিত হওয়ায় যাতায়াতে দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়েছে। বর্ষাকাল ও কুয়াশাচ্ছন্ন সকালে পথটি আরও বেশি বিপদজনক হয়ে ওঠে এবং জঙ্গলের কারণে সাপের উপস্থিতিও দেখা যায়। এর আগে সিঁড়ি নির্মাণের উদ্যোগ নেওয়া হলেও তা বাস্তবায়িত হয়নি।

স্মারকলিপিতে দ্রুত একটি স্থায়ী পাকা সিঁড়ি নির্মাণের দাবি জানিয়ে উল্লেখ করেন, “এটি হলে শিক্ষার্থীদের নিরাপদ, নির্বিঘ্ন ও ঝুঁকিমুক্ত চলাচল নিশ্চিত হবে। স্মারকলিপিতে দত্ত হলের বহু শিক্ষার্থী গণস্বাক্ষর প্রদান করেন।”

এ বিষয়ে হলের আবাসিক শিক্ষার্থী শেকাব উদ্দিন বলেন, ুদত্ত হলের পেছন দিক হতে ক্যাফেটেরিয়া পর্যন্ত যে ঢালু রাস্তা রয়েছে, তা দিয়ে দত্ত হল, নজরুল হল এবং আশপাশের মেসের অধিকাংশ শিক্ষার্থী নিয়মিতভাবে ক্যাফেটেরিয়া, বাসস্ট্যান্ড ও মসজিদে যাতায়াত করে থাকেন। কিন্তু উক্ত রাস্তা বর্ষাকালে অত্যন্ত পিচ্ছিল হয়ে যায় এবং চারপাশে ঘন জঙ্গল সৃষ্টি হওয়ায় চলাচল করা ঝুঁকিপূর্ণ হয়ে উঠে। বর্তমানে সকালবেলা ঘন কুয়াশার কারণে রাস্তা ভেজা ও পিচ্ছিল থাকে, ফলে শিক্ষার্থীদের পড়ে গিয়ে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে।”

তিনি আরও বলেন, ুবর্তমান পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপদ, নির্বিঘ্ন ও ঝুঁকিমুক্ত চলাচল নিশ্চিত করার লক্ষ্যে সেখানে একটি পাকা সিঁড়ি নির্মাণ করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে।”

হলের আরেক আবাসিক শিক্ষার্থী হারিস উদ্দিন বলেন, ুহলের পিছনে ঢালু রাস্তা দিয়ে প্রতিদিন অনেক শিক্ষার্থী চলাফেরা করে, কিন্তু এই রাস্তাটা ঢালু এবং পিচ্ছিল হওয়ায় যেকোনো সময় দূর্ঘটনা ঘটতে পারে, এবং চারদিকে ঘন জঙ্গল থাকায় বিষাক্ত সাপের উপস্থিতিও রয়েছে। বিশ্ববিদ্যালয় প্রসাশন যদি উক্ত স্থানে স্থায়ী পাকা সিড়ি মির্মাণ করে তাহলে শিক্ষার্থীরা নিরাপদে নির্বিঘ্নে চলাচল করতে পারবে।”

শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের প্রভোস্ট মো. জিয়া উদ্দিন বলেন, ুএটা আসলে বড় ধরনের নির্মাণ কাজ। শিক্ষার্থীরা আমাদেরকে জানিয়েছে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জানিয়েছি। আর এসব কাজগুলো বিশ্ববিদ্যালয়ে প্রশাসন থেকে করা হয়। আমি দপ্তরেও বলেছিলাম এটা করার জন্য এবং আর এই রাস্তাটা স্টুডেন্টদের জন্য জরুরী। মসজিদে যাওয়ার জন্য ক্যাফেটোরিয়াতে যাওয়ার জন্য শিক্ষার্থীরা শর্টকার্ট হিসেবে এই রাস্তাটা ব্যবহার করে। আমরা আমাদের জায়গা থেকে শিক্ষার্থীদের সমস্যা উল্লেখ করে সুপারিশ করেছি বাকিটা বিশ্ববিদ্যালয় যদি বিবেচনা করেন তাহলে ছাত্ররা উপকৃত হবে।”

এ বিষয়ে রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন বলেন, ুআগেও একবার সিড়ি নির্মণের প্রকল্প নেওয়া হয়েছিলো কিন্তু বিভিন্ন জটিলতার কারণে বাস্তবায়ন হয়নি এবার আমরা ওপেন টেন্ডাররের মাধ্যমে কাজগুলো ঠিকাদারদের মাধ্যমে করবো।”

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD