1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় বিপুল পরিমাণ গাঁজাসহ গ্রেফতার ২ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লায় বিপুল পরিমাণ গাঁজাসহ গ্রেফতার ২

  • প্রকাশিতঃ বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৫০ বার পঠিত

 

নেকবর হোসেন

কুমিল্লার বুড়িচং উপজেলায় অভিযান চালিয়ে ৮০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ডভ্যানও জব্দ করা হয়েছে।
বুধবার (০৪ ফেব্রুয়ারী) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব-১১, সিপিসি-২।
র‌্যাব সূত্রে জানা যায়, গত ০৩ ফেব্রুয়ারি ২০২৬ ইং তারিখ রাতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার বুড়িচং থানাধীন কালাকচুয়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে মোঃ আবির (৩০) ও মোঃ সজিব (২২) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ সময় আসামিদের হেফাজত থেকে ৮০ কেজি গাঁজা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান উদ্ধার করা হয়।

প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, গ্রেফতারকৃত মোঃ আবির (৩০) ঝিনাইদহ জেলার শৈলকোপা থানার কাঁচেরকোলঁ গ্রামের মোঃ আনোয়ার হোসেনের ছেলে। অপর গ্রেফতারকৃত মোঃ সজিব (২২) কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার ঝাকুনিপাড়া গ্রামের মোঃ শিপনের ছেলে।

র‌্যাব জানায়, জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামিরা স্বীকার করেছে যে তারা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা মূল্যে বিক্রি করে আসছিল।

র‌্যাব-১১ জানায়, মাদকবিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাব-১১ এর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD