1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুবি সাংবাদিক সমিতির নির্বাচন শুরু - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুবি সাংবাদিক সমিতির নির্বাচন শুরু

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ৩৭৩ বার পঠিত

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (কুবিসাস) ১১তম কার্যনির্বাহী পরিষদ নির্বাচন শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের প্রক্টর অফিসে ভোটগ্রহণ শুরু হয়, যা দুপুর ২টা পর্যন্ত চলবে।

নির্বাচন কমিশনার সূত্রে জানা যায়, এবার ৩টি পদের বিপরীতে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সভাপতি পদে দুইজন, সহ-সভাপতি পদে দুইজন এবং কার্যনিবার্হী দুইটি পদের বিপরীতে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদিকে সাধারণ সম্পাদক, অর্থ সম্পাদক, যুগ্ম-সাধারণ সম্পাদক, দপ্তর সম্পাদক, তথ্য ও পাঠাগার সম্পাদক পদে কোনো প্রতিদ্বন্দ্বি নেই।

নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক  ড. মো. মোকাদ্দেস-উল-ইসলাম। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্বে আছেন গণিত বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. জনি আলম ও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক মশিউর রহমান।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD