1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
একুশে প্রথম প্রহরে ভাষা শহীদদের বিনম্র শ্রদ্ধায় মানুষের ঢল - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

একুশে প্রথম প্রহরে ভাষা শহীদদের বিনম্র শ্রদ্ধায় মানুষের ঢল

  • প্রকাশিতঃ শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৫০ বার পঠিত

 

নেকবর হোসেন

একুশে ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে কুমিল্লায় নেয়া হয়েছে বেশকিছু কর্মসূচি। রাত ১২টা এক মিনিটের প্রথম প্রহরে কুমিল্লা টাউন হল মাঠের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান বাংলাদেশ সরকারের কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী আমিনুর রশিদ ইয়াছিন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসান, কুমিল্লা জেলা পুলিশ সুপার আনিসুজ্জামান এবং কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ শাহ আলমসহ কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। শ্রদ্ধা নিবেদনের পরপরই জেলা প্রশাসন ও বিভিন্ন দপ্তরের পুস্পস্তবক অর্পণ শেষে শহীদ মিনার প্রাঙ্গণে ঢল নামে নানা রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং সর্বস্তরের মানুষের।হাতে হাতে ফুল, কণ্ঠে কণ্ঠে ভাষা শহিদদের স্মরণে উচ্চারিত হয় একুশের গান, রাতের নীরবতায় ভেসে আসে শ্রদ্ধা ও ভালোবাসার আবহ। অন্যদিকে বাসায় ভাষা শহিদের বিনম্র শ্রদ্ধায় ভোরের সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সকল শিক্ষা প্রতিষ্ঠানসহ সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে সঠিক নিয়মে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। ভোর থেকে আবারো শহীদ মিনারে মানুষের সমাগম অব্যাহত থাকবে। পরিবার-পরিজন নিয়ে আসা শিশু থেকে শুরু করে প্রবীণ, সবাই ভাষা শহিদদের শ্রদ্ধা জানাতে আসবেন শহিদ মিনারে। এরপর দিবসটি উপলক্ষে নগরীর নজরুল ইসলাম ইনস্টিটিউট কেন্দ্রে শিশুদের অংশগ্রহণে ভাষা আন্দোলনভিত্তিক চিত্রাঙ্কন, ছড়া-কবিতা আবৃত্তি ও সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা এবং ভাষা আন্দোলন বিষয়ক চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হবে। পাশাপাশি সকল মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডাসহ ধর্মীয় উপাসনালয়ে ভাষা শহিদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত ও প্রার্থনা অনুষ্ঠিত হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD