1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
কুমিল্লা- ৪ দেবীদ্বারে নির্বাচনী সহিংসতা:  এনসিপির প্রার্থী হাসনাতের সমর্থকদের হামলায় বিএনপির ৩ সমর্থক আহত - Dainik Cumilla
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু কৃষকদের জন্য সরাসরি সহায়তা নিশ্চিত করতে ‘কৃষক কার্ড’ – কুমিল্লায় কৃষিমন্ত্রী চৌদ্দগ্রামে বসতবাড়ির রাস্তা নিয়ে তিন ভাইয়ের দ্বন্দ্ব-সংঘাত চরমে হামলা-মামলায় জর্জরিত ৩ পরিবার নাথেরপেটুয়া ডায়াবেটিক হাসপাতালের শুভ উদ্বোধন সারাদেশে লোডশেডিংয়ের প্রতিবাদে নিজ এলাকায় মোমবাতি বিতরণ কর্মসূচি পালন করলেন এমপি হাসনাত আব্দুল্লাহ দেবীদ্বারে ভূষণা গ্রামে রাতের অন্ধকার ঘুচিয়ে আলোর রস্মী ছড়ালেন গ্রামের ১৪০ রেমিটেন্স যোদ্ধার সহযোগীতায় গ্রামবাসী মুরাদনগরে বন্ধুত্বের অনন্য দৃষ্টান্ত : বন্ধুর জন্য একসঙ্গে ন্যাড়া ১০ বন্ধু দেবীদ্বারে অর্ধশতাধিক খালের মধ‍্যে বরাদ্ধকৃত ২টির ১টি খাল পুন:খনন উদ্বোধন জীবনে এগুতে চাইলে দক্ষতা অর্জনের বিকল্প নেই : কুমিল্লা শিক্ষাবোর্ড চেয়ারম্যান কুমিল্লায় হাম-রুবেলায় আরও এক শিশুর মৃত্যু, হাসপাতালে শয্যা সংকট

কুমিল্লা- ৪ দেবীদ্বারে নির্বাচনী সহিংসতা:  এনসিপির প্রার্থী হাসনাতের সমর্থকদের হামলায় বিএনপির ৩ সমর্থক আহত

  • প্রকাশিতঃ সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২০৯ বার পঠিত
আয়শা রহমান প্রজ্ঞা : দেবীদ্বার প্রতিনিধি।। 
কুমিল্লার দেবীদ্বারে এনসিপির প্রার্থী হাসনাত আব্দুল্লার সমর্থকদের হামলায় বিএনপি সমর্থিত গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের মো. জসিম উদ্দিনের ৩ জন সমর্থক আহত হওয়ার সংবাদ পাওয়া গেছে।
ঘটনাটি ঘটে রোববার রাত সাড়ে ৯ টায় উপজেলার ৩ নং সুবিল ইউনিয়নের ওয়াহেদপুর দক্ষিন বাজারে।
আহতরা সবাই গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের মো. জসিম উদ্দিনের পক্ষে সিএনজি যোগে মাইকিং প্রচারনা কর্মী ছিলেন।
আহতরা হলেন, ৩ নং সুবিল ইউনিয়নের নারায়নপুর গ্রামের মৃত আবুল হাসেমের পুত্র মাইক প্রচারক মো. গোলাম হাক্কানি(৪৩), একই গ্রামের জনু মিয়ার পুত্র সিএনজি চালক সুমন(৩০) ও ছত্তর মিয়ার পুত্র সহকারি প্রতিবন্দী সুজন(২০) এবং এরা ৩ জনই বিএনপি সমর্থক।
আহতদের দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মারাত্মক আহত মো. গোলাম হাক্কানি(৪৩)কে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন। তার মাথায় মারাত্মত আঘাত প্রাপ্ত হয়েছেন।
এ ব্যাপারে গোলাম হাক্কানির ভাই ফয়েজ আহমেদ সরকার বাদী হয়ে দেবীদ্বার থানায় একটি অভিযোগ দাখিল করেন।
আহত গোলাম হাক্কানীর ভাই ফয়েজ আহমেদ সরকার জানান, আমাদের ট্রাক প্রতীকের প্রচারে নিয়োজিত সিএনজি ও মাইক প্রচার শেষে দোকানে জমা দিতে আসলে এনসিপির স্থানীয় সমর্থক প্রবাসী কামাল হোসেনের নেতৃত্বে ২৫/৩০জন কোন কারন ছাড়াই সিএনজির উপর অতর্কিত হামলা ও সিএনজিতে থাকা আমার ভাই হাক্কানী, সিএনজি চালক সুমন ও সিএনজিতে থাকা প্রতিবন্দী সুজনকে পিটিয়ে মারাত্মক আহত করে।
এ ব্যাপারে ওয়াহেদপুর গ্রামের এনসিপি সমর্থক আলী হোসেন(৩০) জানান, প্রবাসী কামাল হোসেন ৮ টার পর মাইকিং করা নিষেধ এবং ঘুমের ক্ষতি হয় বলায় তাদের সাথে কথা কাটা কাটির এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি হয়।
উল্লেখ্য এ আসন থেকে জামায়েত নেতুত্বাধীন ১১ দলীয় জোটের জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র দক্ষিনাঞ্চলের মূখ্য সংগঠক শাপলা কলি প্রতীকের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ নির্বাচন করছেন। অপরদিকে এ আসনের বিএনপির দলীয় প্রার্থী সাবেক টানা চার বারের নির্বাচিত সাংসদ ও বিএনপি জাতীয় কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মূন্সীর ঋণখেলাপীর দায়ে  প্রার্থিতা বাতিলের পর, বিএনপি দলীয় জোটের ‘গণঅধিকার পরিষদের’ মনোনীত ট্রাক প্রতীকের প্রার্থী মো. জসিম উদ্দিনকে সমর্থন দিয়ে মাঠে নামেন।
এ ব্যাপারে দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, শুনেছি ট্রাক প্রতীকের সমর্থকরা মাইকিং প্রচারনা শেষে ফেরার পথে এনসিপির সমর্থকদের হামলায় ২/৩ জন আহত হয়েছে, এদের মধ্যে একজন মাথায় আঘাত প্রাপ্ত হয়ে গুরতর আহত আছেন। ওই ব্যাপারে আহতদের পক্ষ থেকে লিখিত অভিযোগ দেয়ার কথা শুনেছি, তবে এখনো অভিযোগ পাইনি, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেব।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD