1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
রাষ্ট্রনায়ক হিসেবে জিয়াউর রহমানের আবির্ভাবের সন্ধিক্ষণ ছিল ৭ই নভেম্বর-ড.মারুফ হোসেন - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

রাষ্ট্রনায়ক হিসেবে জিয়াউর রহমানের আবির্ভাবের সন্ধিক্ষণ ছিল ৭ই নভেম্বর-ড.মারুফ হোসেন

  • প্রকাশিতঃ শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ৩৫৭ বার পঠিত

আবু কোরাইশ আপেল

স্বাধীনতার পর আওয়ামী লীগ দেশে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছিল। মানুষের কথা বলার অধিকার কেড়ে নিয়েছিল। সংবাদপত্রের স্বাধীনতা হরণ করেছিল। ৭৫ এর পট পরিবর্তনের পর সেনা প্রধান মেজর জেনারেল জিয়াউর রহমানকে ভারতীয় এজেন্ট বিগ্রেডিয়ার জেনারেল খালেদ মোশারফের নেতৃত্বে আটক করা হয়। কিন্ত ৭ নভেম্বর সিপাহি জনতার বিল্পবের মধ্য দিয়ে জিয়াউর রহমানকে বন্দিদশা মুক্ত দেশপ্রেমিক সেনা জনতা। রাষ্ট্রনায়ক হিসেবে জিয়াউর রহমানের আবির্ভাবের সন্ধিক্ষণ ছিল ৭ই নভেম্বর বলে মন্তব্য করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী ড.খন্দকার মারুফ হোসেন।

শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে উপজেলা সদরে মারুফ ভবনে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে পৌর বিএনপির সভাপতি নূর মোহাম্মদ সেলিম সরকারের সভাপতিত্বে উপজেলা  বিএনপির সদস্য সচিব জাহাঙ্গীর আলম ও পৌর বিএনপির সদস্য সচিব কাওসার আলম সরকারের সঞ্চালনায় এসব কথা বলেন তিনি। আলোচনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ন আহবায়ক আবুল হাসান সরকার, দাউদকান্দি উপজেলা বিএনপির আহবায়ক এম এ লতিফ ভূঁইয়া, যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক সওগাত চৌধুরী পিটার।

ড. মারুফ হোসেন তার বক্তব্যে আরও বলেন,জিয়াউর রহমান তলাবিহীন একটি দেশকে উন্নয়নের পথে এনেছেন। তিনি দেশে বহুদলীয় গনতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। ড.মোশাররফ আমাদের গর্ব। তিনি কুমিল্লা-১ আসনে মনোনয়ন পেয়েছেন। তার সমকক্ষ কেউ নেই। আগামী নির্বাচনে ড.খন্দকার মোশাররফ হোসেনকে ধানের শীষ প্রতীককে জয়ী করতে আহবান জানান ড.মারুফ হোসেন।

পরে একটি র‍্যালী উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দাউদকান্দি বাজারে বিএনপির প্রধান কার্যালয়ে এসে শেষ হয়।

এ সময় জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতা ও ইউনিয়ন ও ওয়ার্ডের আগত বিপুল সংখ্যক নেতাকর্মীরা অংশগ্রহণ করে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD