1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দেশে সুশাসন প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামী কাজ করছে: মনিরুজ্জামান বাহলুল - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

দেশে সুশাসন প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামী কাজ করছে: মনিরুজ্জামান বাহলুল

  • প্রকাশিতঃ শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ৩২৩ বার পঠিত

আবু কোরাইশ আপেল:

দেশের মানুষ আজ ন্যায়বিচার, গণতন্ত্র ও অর্থনৈতিক মুক্তির জন্য অপেক্ষায় আছে। জনগণের অধিকার ফিরিয়ে আনতে জামায়াতে ইসলামী গণমানুষের পাশে আছে এবং থাকবে বলে মন্তব্য করেছেন, কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও উপজেলা জামায়াতের আমীর মনিরুজ্জামান বাহলুল৷

শুক্রবার (১০ অক্টোবর) সকাল ১০টায় দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের ১নং ওয়ার্ড বাশরা সরকার বাড়ি বালুর মাঠে এক জনসভায় প্রধান অতিথির
এমপি প্রার্থী মনিরুজ্জামান বাহলুল আরও বলেন, দেশে সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতি দমন ও ইসলাম ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তুলতে জামায়াতে ইসলামী মাঠে কাজ করছে। জনগণের ভোটে সুযোগ পেলে ন্যায়, ইনসাফ ও উন্নয়নের রাজনীতি প্রতিষ্ঠা করাই হবে আমাদের মূল লক্ষ্য।”

স্থানীয় সমাজসেবক ও ব্যবসায়ী আব্দুস সাত্তার চৌধুরীর সভাপতিত্বে এবং কামাল হোসেন ফকির ও বিল্লাল হোসেনের যৌথ সঞ্চালনায়
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য ও তিতাস উপজেলা আমীর ইঞ্জিনিয়ার শামীম সরকার, কুমিল্লা উত্তর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি ও জামায়াত মনোনীত উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওলানা মোশাররফ হোসেন, ভাইস চেয়ারম্যান প্রার্থী এডভোকেট মোখলেছুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি কাওছার আলম, কর্মপরিষদ সদস্য দেলোয়ার হোসেন মোল্লা ও ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর ইঞ্জিনিয়ার শিমুল হাজারী।
জনসভায় বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক নেতাকর্মী ও স্থানীয় জনসাধারণ উপস্থিতি ছিলেন।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD