1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দাউদকান্দিতে ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্র-যুবলীগের ৫ নেতাকর্মী আটক - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

দাউদকান্দিতে ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্র-যুবলীগের ৫ নেতাকর্মী আটক

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৪৩ বার পঠিত

আবু কোরাইশ আপেল
কুমিল্লার দাউদকান্দিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্র ও যুবলীগের ঝটিকা মিছিল থেকে ৫ নেতাকর্মীকে আটক করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে  উপজেলার ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের জিগাংতলী ইউনিয়ন এর ধীতপুর এলাকায় এ নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীরা মিছিল করে। মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়রা তাদের ধরে পুলিশের হাতে সোপর্দ করে বলে জানায় দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ জুনায়েত চৌধুরী।

এদিকে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের অপতৎপরতায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেন,নিষিদ্ধ সংগঠনের কোন প্রকার বিশৃঙ্খলা বিন্দু পরিমান ছাড় দেওয়া হবে না।

এ ঘটনায় দাউদকান্দি পৌরসভা, শহিদনগর ও গৌরীপুরে প্রতিবাদ মিছিল করেছে বিএনপি ও এর অংঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ জুনায়েত চৌধুরী জানান, তদন্তের স্বার্থে আটককৃতদের নাম ঠিকানা প্রকাশ করা হচ্ছে না। বাকীদের গ্রেফতারে পুলিশী অভিযান অব্যাহত আছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD