1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
চান্দিনায় অস্ত্রসহ গ্রেফতার ০১ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

চান্দিনায় অস্ত্রসহ গ্রেফতার ০১

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৪২ বার পঠিত

নেকবর হোসেন
কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার চান্দিনায় পিস্তল ও দুইটি ম্যাগজিনসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দুপুরে ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের কেরনখাল ইউনিয়নের ছয়ঘড়িয়া এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে মোঃ কামাল হোসেন নামে পিস্তল বহনকারীকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ঢাকা- চট্টগ্রাম মহাসড়কে তল্লাশি চৌকি বসায়৷ এসময় মহাসড়কের চান্দিনার কেরনখাল ইউনিয়নের ছয়ঘরিয়া এলাকার এইচএনবি ব্রীক ফিল্ডের সামনে ঢাকাগামী মিয়ামী বাস চালিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে বাসের একজন যাত্রীকে সন্দেহ হওয়ায় তার কাছে থাকা কালো ব্যাগে তল্লাশি চালিয়ে ১ টি পিস্তল ও ২টি ম্যাগাজিন উদ্ধার করা হয়। ওই অস্ত্র উদ্ধারকারী চৌদ্দগ্রাম উপজেলার মোঃ কামাল হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সনজুর মোরশেদ জানান, এব্যাপারে চান্দিনা থানায় মামলা দায়ের করা হয়েছে। পিস্তল বহনকারীকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে আরো তথ্য জানা যাবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD