1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় মাদক বিক্রির অর্ধকোটি টাকা ও বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ একজন আটক - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লায় মাদক বিক্রির অর্ধকোটি টাকা ও বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ একজন আটক

  • প্রকাশিতঃ রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ৩৮৮ বার পঠিত

নেকবর হোসেন

কুমিল্লায় মাদক বিক্রির অর্ধকোটি টাকা ও সাড়ে তিন হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে সেনাবাহিনী ও পুলিশের একটি আভিযানিক টিম। আটক মাদক ব্যবসায়ীর নাম মো. মোস্তফা (৩০)। তিনি কুমিল্লার চান্দিনা উপজেলার মহিচাইল গ্রামের ভূইয়াপাড়ার নুরুল হকের পুত্র।

বৃহস্পতিবার (৩১ জুলাই) চান্দিনা থানায় মাদক আইনে মামলা দায়েরের পর তাকে কুমিল্লা আদালতের মাধ্যমে কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

এর আগে বুধবার দিবাগত রাতে ওই গ্রামের নিজ বাড়ি থেকে সেনাবাহিনী ও পুলিশের একটি টিম অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মোস্তফাকে আটক করে। এ সময় তার ঘর থেকে মাদক বেচা বিক্রি ও লেনদেনের ৫২ লাখ ৮৮ হাজার টাকা, ৩ হাজার ৬৪০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৪টি মোবাইল ফোন ও একটি পাসপোর্ট উদ্ধার করা হয়। এ বিষয়ে সেনা বাহিনী চান্দিনা ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন মো. আল সোয়ানূর ইসলাম বলেন, ‘মাদক ব্যবসায়ী মোস্তফার তথ্যটি আমাদের কাছে আসলে আমরা মোস্তফার গতিবিধির ওপর নজরদারি বাড়াই। পরে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাত ১টার দিকে তার বাড়িতে অভিযান চালাই। এ সময় বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির তাই অর্ধকোটিরও বেশি টাকাসহ তাকে হাতেনাতে আটক করে চান্দিনা থানা পুলিশে সোপর্দ করি।’

চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) জাবেদ উল ইসলাম জানান, ‘মাদক ব্যবসায়ী মো. মোস্তফার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা করেছে। মামলার সকল প্রক্রিয়া শেষে তাকে আজ বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD