1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দাউদকান্দিতে জাগো হিন্দু পরিষদের গীতা নিকেতন মূল্যায়ন পরীক্ষার পুরস্কার বিতরণ  - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

দাউদকান্দিতে জাগো হিন্দু পরিষদের গীতা নিকেতন মূল্যায়ন পরীক্ষার পুরস্কার বিতরণ 

  • প্রকাশিতঃ শনিবার, ২২ জুলাই, ২০২৩
  • ৫৬৮ বার পঠিত

শামীম রায়হান॥

দাউদকান্দি উপজেলার বরকোটা শ্রী শ্রী মা মনসা বাড়ী মন্দিরে জাগো হিন্দু পরিষদ উপজেলা শাখার উদ্যোগে গীতা নিকেতন মূল্যায়ন পরীক্ষার সনদ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শনিবার(২২ জুলাই)দুপুরে উপজেলার বরকোটা শ্রী শ্রী মা মনসা বাড়ী মন্দিরে জাগো হিন্দু পরিষদ উপজেলা শাখার উদ্যোগে গীতা নিকেতন মূল্যায়ন পরীক্ষার সনদ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন, কুমিল্লা জেলার মুরাদনগর রহিমপুর অযাচক আশ্রমের অধ্যক্ষ ডা: যুগল ব্রহ্মচারী ।

প্রদীপ প্রজ্জলন করে অনুষ্ঠানটির উদ্বোধন করেন, জাগো হিন্দু পরিষদের উপদেষ্টা সাংবাদিক লিটন সরকার বাদল।

অনুষ্ঠানের শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন, জাগো হিন্দু পরিষদের সাধারণ সম্পাদক সম্রাট ঘোষ তুষার।

গীতা নিকেতনের প্রধান পরিচালক ও জাগো হিন্দু পরিষদ দাউদকান্দি শাখার সাংগঠনিক সম্পাদক আশিক দাসের সভাপতিত্বে অসিম সরকার ও তমা মিত্রের সঞ্চালণায় প্রধান ভক্তার বক্তব্য রাখেন,জাগো হিন্দু পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি সুজন দাস, অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শ্রী শ্রী মা মনসা বাড়ি পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক নেত্র বিকাশ মিত্র, জাগো হিন্দু পরিষদ দাউদকান্দি শাখা উপদেষ্টা উৎপলেন্দু দাস, শ্রী শ্রী মা মনসা বাড়ি পরিচালনা কমিটির সম্মানিত সদস্য, বিশিষ্ট ব্যবসায়ী পিন্টু মিত্র, জাগো হিন্দু পরিষদ কুমিল্লা জেলার সাধারণ সম্পাদক কিশোর দাস।

এ সময় উপস্থিত ছিলেন, জাগো হিন্দু পরিষদের দাউদকান্দি শাখার উপদেষ্টা রিপন দেবনাথসহ আরও অনেকে।

আলোচনা সভা অনুষ্ঠান শেষে গীতা নিকেতন স্কুলের ছাত্রছাত্রীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD