1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক সাইফুল্লাহ মাসুম আহত - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক সাইফুল্লাহ মাসুম আহত

  • প্রকাশিতঃ রবিবার, ১৬ জুলাই, ২০২৩
  • ৩৬৮ বার পঠিত

শামীম রায়হান :

কুমিল্লার দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক সাইফুল্লাহ মাসুম (২৭) আহত হয়েছেন।

সাইফুল্লাহ মাসুম ঢাকা থেকে প্রকাশিত দৈনিক আনন্দ বাজার পত্রিকার স্থানীয় প্রতিনিধি।

শনিবার (১৫ জুলাই) রাত সাড়ে ৯টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার হাসানপুর নামক স্থানে হাইওয়ে থানার সামনে এ দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে থানার অফিসার ইনচার্জ(ওসি)জাহাঙ্গীর আলম জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার হাসানপুর নামক স্থানে হাইওয়ে থানার সামনে রাস্তা পারাপারের সময় একটি পিকআপ ভ্যান তাকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। পরে দাউদকান্দি হাইওয়ে থানার ওসি জাহাঙ্গীর আলম তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গৌরীপুরে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসার পর আহত মাসুমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনায় তার বাম হাত এবং বুকের হাড় ভেঙে গেছে। রাতেই বুকের অপারেশন করা হয়েছে বলে জানায়।

এদিকে দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন আহত সাংবাদিক সাইফুল্লাহ মাসুমের চিকিৎসার দায়িত্ব নিয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD