1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
গ্রহণযোগ্য নির্বাচন বাস্তবায়নে সরকার ইসিকে সকল ধরনের সহযোগিতা করতে হবে -অধ্যাপক ইকবাল হোসেন রাজু - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

গ্রহণযোগ্য নির্বাচন বাস্তবায়নে সরকার ইসিকে সকল ধরনের সহযোগিতা করতে হবে -অধ্যাপক ইকবাল হোসেন রাজু

  • প্রকাশিতঃ রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩
  • ৩৯৮ বার পঠিত

 

শফিউল আলম রাজীব,দেবীদ্বার

মাহে রমজান শান্তি, রহমত ও কল্যাণের বার্তা নিয়ে আসে। চলমান অবস্থায় আমাদের সকলের একটাই লক্ষ্য রাজনৈতিক ও অর্থনৈতিক স্থীতিশীল বাংলাদেশ। তবে এর সফলতা নির্ভর করবে সকলের অংশগ্রহণে সুস্থ সুন্দর জাতীয় নির্বাচন। আমরা আশাবাদী একটি গ্রহণযোগ্য নির্বাচন বাস্তবায়নে সরকার নির্বাচন কমিশনকে সার্বিক সহায়তা করবে।

শনিবার বিকালে কুমিল্লার দেবীদ্বার পৌর এলাকার ভিংলাবাড়িতে পৌর জাতীয় পার্টির উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পার্টি কেন্দ্রীয় সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক অধ্যাপক ইকবাল হোসেন রাজু এসব কথা বলেন। তিনি আরও বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি অংশগ্রহন করবে, আপনারা জাতীয় পার্টির সাথে থাকবেন এবং লাঙ্গল প্রতীকের প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন।

পৌর জাতীয় পার্টির সদস্য সচিব মোঃ জসিম উদ্দিনের সভাপতিত্বে ওই ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক অধ্যাপক ইকবাল হোসেন রাজু। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা উত্তর জেলা জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব হাজী মোছলে উদ্দিন মোল্লা (মোসলেম)। এসময় উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির আহবায়ক জাবেদ আহম্মেদ নবী, মোঃ মজিবুর রহমান, মোঃ ফরিদ উদ্দিন আহম্মেদ, আব্দুল আউয়াল, নাজিম উদ্দিন সরকার, এ.কে আজাদ, মোঃ মোজ্জামেল হক ভূইয়া, মোঃ আলেক মিয়া, মজিবুর রহমান কালা, সদস্য সচিব সফিকুল ইসলাম মাস্টার, পৌর জাতীয় পার্টির আহবায়ক মনিরুল ইসলাম ভূইয়া, উপজেলা যুব সংহতির সভাপতি মোঃ সেলিম মিয়া, আলী হোসেন, উপজেলা ছাত্র সমাজ নেতা গোলাম কিবরিয়া, ফিরোজ খান, কবির হোসেন, দেলোয়ার হোসেন, আবদুর রব, স্বজল হোসেন, বাদশা মিয়া, মেহেদী হাসান, শুভ আহম্মেদ, হৃদয় আহম্মেদ ও সজিব আহম্মেদ প্রমুখ। এর আগে প্রধান অতিথি অধ্যাপক ইকবাল হোসেন রাজু বিশাল মটরসাইকেল বহর নিয়ে দেবীদ্বার পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD