1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দাউদকান্দিতে যুবদল নেতার মৃত্যুতে শোক সভা অনুষ্ঠিত - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

দাউদকান্দিতে যুবদল নেতার মৃত্যুতে শোক সভা অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ২৮৬ বার পঠিত

আবু কোরাইশ আপেল

কুমিল্লার দাউদকান্দিতে যুবদল নেতা কামাল হোসেনের মৃত্যুতে শোক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় কামাল হোসেনের অকাল প্রয়াণে গভীর শোক প্রকাশ করা হয়। কামাল হোসেন পৌরসভার ৮নং ওয়ার্ডের যুবদলের সাধারণ সম্পাদক ছিলেন।

সোমবার (২৪ নভেম্বর) সকালে পৌর যুবদলের আয়োজনে উপজেলা সদর বিএনপির কার্যালয়ে এ শোক সভা অনুষ্ঠিত হয়। পৌর বিএনপির আহবায়ক শরীফ হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহবায়ক গোলাম মহিউদ্দিন তালুকদারের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড.খন্দকার মারুফ হোসেন। সভার প্রধান বক্তা ছিলেন পৌর বিএনপির আহবায়ক নূর মোহাম্মদ সেলিম।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির যুগ্ম আহবায়ক সওগাত চৌধুরী পিটার, সদস্য সচিব কাউছার আলম সরকার, স্বেচ্ছাসেবক দল আহবায়ক কামাল হোসেন, শ্রমিকদল সভাপতি হোসেন মিয়া, ছাত্রদল আহবায়ক রাসেল মিয়া,জাসাস আহবায়ক সোহেল মোল্লা,ওলামাদল সভাপতি জিয়াউল হক।

শোক সভায় পৌর বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের আহবায়ক ও সভাপতি ছাড়াও সংগঠন গুলোর অন্যান্য নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD