1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
চৌদ্দগ্রামে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে বিজিবি’র হাতে যুবক আটক - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

চৌদ্দগ্রামে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে বিজিবি’র হাতে যুবক আটক

  • প্রকাশিতঃ বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ২২৫ বার পঠিত

চৌদ্দগ্রাম প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে মো: নাদের (২৭) নামে এক যুবককে আটক করেছে সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (২৯ জুলাই) বিকালে বিষয়টি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ।

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) ও চৌদ্দগ্রাম থানা সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল অনুমান সাড়ে নয়টায় চৌদ্দগ্রাম পৌরসভাধিন বৈদ্দেরখিল এলাকার ভারতীয় সীমান্ত পিলার নং-২১০৯/১৪ হতে ১৫০ গজ ভারতের অভ্যন্তরে ‘রাঁধানগর’ স্থান দিয়ে তিনজন বাংলাদেশী নাগরিক চোরাচালানের উদ্দেশ্যে ভারতের অভ্যন্তরে প্রবেশ করার চেষ্টা করে।

এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদের দেখে ফেলে এবং আটকের উদ্দেশ্যে তাড়া করে। বিএসএফ এর তাড়া খেয়ে তাদের মধ্য হতে অজ্ঞাতনামা দুইজন বাংলাদেশী নাগরিক দৌড়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে পারলেও মো: নাদের নামে একজন বাংলাদেশী নাগরিক বিএসএফ এর হাতে আটক হন। স্থানীয়দের মাধ্যমে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর অধীনস্থ কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলাধীন চৌদ্দগ্রাম বিওপি’র দায়িত্বরত বিজিবি সদস্যরা বিষয়টি জানতে পেরে দ্রুত ঘটনাস্থলে পৌঁছেন। উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে তৎক্ষনাৎ বিএসএফ কমান্ড্যান্ট ও কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর কমান্ড্যান্ট এর মধ্যকার আলোচনার প্রেক্ষিতে দীর্ঘক্ষণ চেষ্টার পর মঙ্গলবার দুপুরে বিএসএফ কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পরে যথাযথ আইনী প্রক্রিয়া অবলম্বন করত: বিএসএফ এর হাতে আটককৃত যুবককে সীমান্ত পিলার নং-২১০৯/১৪ হতে ৫ গজ বাংলাদেশের অভ্যন্তরে এনে বিজিবি’র নিকট হস্তান্তর করা হয়েছে। আটককৃত যুবককে চৌদ্দগ্রাম থানায় হস্তান্তর করেছে বিজিবি। আটককৃত ব্যক্তি সহ পলাতক অপর দুই ব্যক্তির বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় অবৈধভাবে (পাসপোর্ট বিহীন) সীমান্ত অতিক্রম করে ভিন দেশে অনুপ্রবেশের অভিযোগে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে থানা সূত্রে জানা গেছে।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ জানান, ‘অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ের এক যুবককে আটক করেছে বিজিবি। বিকেলে তাকে থানায় হস্তান্তর করেছে বিজিবি। তার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। বুধবার সকালে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হবে।’

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD