1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
গৌরীপুরে মামুন সম্রাটের মৃত্যুর খবরে মিষ্টি বিতরণ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

গৌরীপুরে মামুন সম্রাটের মৃত্যুর খবরে মিষ্টি বিতরণ

  • প্রকাশিতঃ শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ৩১৭ বার পঠিত

 

আবু কোরাইশ আপেল:

দাউদকান্দির গৌরীপুর বাসস্ট্যান্ডে ২৩ মামলার আসামি মোঃ আল-মামুন ওরফে মামুন সম্রাটের মৃত্যুর খবরে মিষ্টি বিতরণ করা হয়েছে।

শনিবার সকালে দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজার ও বাসস্ট্যান্ডে সাধারণ মানুষের মধ্যে কয়েকজন ব্যক্তি এ মিষ্টি বিতরণ করেন।

২৫ জুলাই শুক্রবার রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে ঢাকা -চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলা গৌরীপুর বাসষ্ট্যান্ডে কুমিল্লামুখী লেনে
মামুন সম্রাটকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জুনায়েত চৌধুরী জানান, দুর্বৃত্তরা মামুনকে কুপিয়ে তার মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়।ঘটনাস্থলে এসে ওই ব্যক্তির রক্তাক্ত মরদেহ দেখতে পাই। ওসি আরও জানান, মামুনসহ আরও ৩ নারী রাতে কক্সবাজার যেতে ঢাকা থেকে বাসে ওঠেন। গৌরীপুর বাসষ্ট্যান্ডে বাসটি থামার পর পানি কিনতে মামুন গাড়ি থেকে নিচে নামার পর ৩/৪ জন দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে কারা এবং কেন এ ঘটনা ঘটিয়েছে তা তদন্তের পর বিস্তারিত বলা যাবে।

নিহত আল-মামুন ওরফে মামুন সম্রাট কুমিল্লার তিতাস উপজেলার শোলাকান্দি গ্রামের মোশাররফ হোসেন ওরফে মুকবুল মেম্বারের ছেলে। তার বিরুদ্ধে দাউদকান্দি ও তিতাসসহ বিভিন্ন থানায় হত্যা, মাদক, চাঁদাবাজিসহ ২৩ মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। মামুন গৌরীপুর এলাকায় মাদক ও চাঁদাবাজি নিয়ন্ত্রণ করতেন।

এ ঘটনার জেরে এ হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD