1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
চৌদ্দগ্রামে মব সন্ত্রাসের বিরুদ্ধে বিএনপি’র বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

চৌদ্দগ্রামে মব সন্ত্রাসের বিরুদ্ধে বিএনপি’র বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ২৫৯ বার পঠিত

চৌদ্দগ্রাম প্রতিনিধি:

দেশে চলমান ‘মব সন্ত্রাস’ ও ফ্যাসিবাদীদের পুনর্বাসনে ষড়যন্ত্রকারীদের প্রতিহত করার প্রত্যয়ে কুমিল্লার চৌদ্দগ্রামে উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গ সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিলটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজারের গুরুত্বপূর্ণ স্থানগুলো পদক্ষিণ শেষে মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) হল প্রাঙ্গণে এসে সমাপ্ত হয়। মিছিলটি ফ্যাসিবাদ বিরোধী বিভিন্ন প্রতিবাদী ¯েøাগানে মুখরিত ছিল।

সোমবার (১৪ জুলাই) বিকালে চৌদ্দগ্রাম বাজারস্থ মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) হল প্রাঙ্গণে এ উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপি’র আহবায়ক মো: কামরুল হুদা।

উপজেলা বিএনপি’র সদস্য সচিব ইঞ্জিনিয়ার মো: শাহআলম রাজু এর সভাপতিত্বে সমাবেশে অতিথি হিসেবে বক্তব্য চৌদ্দগ্রাম পৌরসভা বিএনপি’র আহবায়ক জিএম তাহের পলাশী, সিনিয়র যুগ্ম আহবায়ক হারুন অর রশিদ মজুমদার, উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক মো: ওয়াহিদুর রহমান মুক্তু, আ. ন. ম. সলিমুল্লাহ টিপু, শাহাব উদ্দিন ফরায়েজী লাল্টু, নুরুন্নবী পাটোয়ারী নুরু, মো: গিয়াস উদ্দিন, উপজেলা কৃষকদলের সভাপতি মো: শাহআলম, উপজেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন মামুন, পৌর যুবদলের আহবায়ক মো: হাসান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো: খোরশেদ আলম।

সমাবেশে বক্তারা সারাদেশব্যাপী চলমান মব সন্ত্রাস, নৈরাজ্য, গুজব, অপপ্রচার, চাঁদাবাজি, ফ্যাসিবাদীদের পুনর্বাসনে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে হুশিয়ারি উচ্চারণ করে বলেন, এদেশে আর মব সন্ত্রাস চলতে দেওয়া হবে না। ঐক্যবদ্ধভাবে ষড়যন্ত্রকারীদের সকল ষড়যন্ত্র রুখে দিতে হবে। চৌদ্দগ্রাম উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে নিয়ে কঠোর প্রতিরোধ গড়ে তোলার মাধ্যমে অরাজক পরিস্থিতি সৃষ্টিকারীদের শক্ত হাতে মোকাবেলা করা হবে।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য খন্দকার আল-আমিন খোকন, সাবেক সহ-দপ্তর সম্পাদক মো: জাহিদুল ইসলাম মিন্টু, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আবুল হাসনাত মিয়া মোহাম্মদ জোবায়ের, সদস্য সচিব মো: শাহনেওয়াজ মজুমদার, যুগ্ম আহবায়ক এম এ খায়ের মজুমদার, আশিকুর রহমান আশিক, মো: আবুল হাশেম, রফিকুল ইসলাম শামীম, সহিদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো: আনোয়ার হোসেন ডেভিড, মুন্সীরহাট ইউনিয়ন বিএনপি নেতা মো: মজিবুর রহমান মজিব, উপজেলা ছাত্রদল নেতা মো: ফখরুল হাসান, ইব্রাহিম খলিল অনিক আবির আব্দুল্লাহ চৌধুরী, কনকাপৈত ইউনিয়ন যুবদল সভাপতি কাজী মো: মহিন উদ্দিন নয়ন সহ চৌদ্দগ্রাম উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদল সহ অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD