1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
চৌদ্দগ্রামে মহাসড়কে পিকআপে আগুন লেগে ৪ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

চৌদ্দগ্রামে মহাসড়কে পিকআপে আগুন লেগে ৪ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ২০৭ বার পঠিত

চৌদ্দগ্রাম  প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আলকরা ইউনিয়নের দত্তসার দীঘি এলাকায় একটি পিকআপ গাড়িতে আগুন লেগে প্রায় ৪ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। মঙ্গলবার (০৮ জুলাই) বিকেলে তথ্যটি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস এন্ড সিভিল স্টেশন এর স্টেশন অফিসার মো: মেহেদী হাসান সুজন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রের বরাত দিয়ে ফায়ার সার্ভিস এর স্টেশন অফিসার মো: মেহেদী হাসান সুজন জানান, মঙ্গলবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দত্তসার দীঘি এলাকায় চট্টগ্রামমুখী লেনে একটি পিকআপ ভ্যানে (ঢাকা মেট্রো-ম-১১-২১৬৫) অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ সময় পিকআপ গাড়ীটির ইঞ্জিন সহ সামনের অংশ আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয় বলে জানা গেছে। পরে স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মেহেদী হাসান সুজন আরও জানান, আগুন লাগার পর থেকেই পিকআপ ড্রাইভার ও হেলপার পলাতক থাকায় আগুন লাগার সঠিক কারণ জানতে পারিনি। প্রাথমিকভাবে ধারণা করছি, গাড়ীর ইঞ্জিন গরম হওয়ার কারণে অগ্নিকান্ডের সূত্রপাত হতে পারে। গাড়ীটি উদ্ধার করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মালিকের কাছে হস্তান্তর করা হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD