1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
বুড়িচংয়ে ইসলামিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসার আলিম পরীক্ষার্থীদের উদ্দেশ্যে মিলাদ ও দোয়ার অনুষ্ঠান - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

বুড়িচংয়ে ইসলামিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসার আলিম পরীক্ষার্থীদের উদ্দেশ্যে মিলাদ ও দোয়ার অনুষ্ঠান

  • প্রকাশিতঃ সোমবার, ২৬ মে, ২০২৫
  • ৩০৪ বার পঠিত

বুড়িচং প্রতিনিধি:

বুড়িচং উপজেলা সদরে অবস্থিত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান বুড়িচং ইসলামিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসার আলিম পরীক্ষার্থীদের উদ্দেশ্যে মিলাদ ও দোয়ার অনুষ্ঠান মাদ্রাসা মিলনায়তনে অধ্যক্ষ মাওলানা মুফতি আবুল হোসেন আল কাদরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।

আজ ২৬ মে, সোমবার সকাল ১১ টায় অনুষ্ঠিত মিলাদ ও দোয়ার অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বুড়িচং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল মান্নান, ভাইস প্রিন্সিপাল মাওলানা কাজী ফখরুদ্দীন, বুড়িচং প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির, দাতা সদস্য মোঃ আবদুর রশিদ, মোঃ বাছির উদ্দিন রেজভী ও আবুল কালাম মোঃ আব্দুল্লাহ।
মোঃ নেয়ামত উল্লাহ, মোস্তফা কামাল ও মোঃ আবদুর রব এর সঞ্চালনায় অনুষ্ঠানে পরীক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন, মোঃ কাউছার রাজা,পরীক্ষার্থীদের পক্ষে সাইফুল ইসলাম পাঠান।

কোরআন তেলাওয়াত,হামদে বারী তায়ালা ও নাতে রাসুল সা: এর মাধ্যমে শুরু হয়ে অনুষ্ঠানটি শেষ হয়, মিলাদ, কিয়াম, দোয়া ও মোনাজাতের মধ্যদিয়ে। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুফতি আবুল হোসেন আল কাদরী।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD