1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লার দাউদকান্দির শাকিল হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৩ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লার দাউদকান্দির শাকিল হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৩

  • প্রকাশিতঃ শনিবার, ১৭ মে, ২০২৫
  • ৩৪০ বার পঠিত

নেকবর হোসেন

কুমিল্লার দাউদকান্দির বিটেস্বরে শালিসি বৈঠক শেষে ছুরিকাঘাতে শাকিল হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তথ্য প্রযুক্তির সহায়তায় শুক্রবার(১৬মে) রাতে রাজধানী থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, বরকোটা গ্রামের জাকির মোল্লার ছেলে মোহাম্মদ হাফিজ(২৫), মোহাম্মদ সাদ্দাম মিয়া(২৩) ও নায়েব আলীর ছেলে জাকির মিয়া।

শনিবার দুপুরে নিহত শাকিলের মা নিলুফা বেগম বাদি হয়ে দাউদকান্দি মডেল থানায় ১৩ জনের না উল্লেখ করে এবং অজ্ঞাত ১৫/২০জনের নামে মামলা করেছেন।
মামলা এবং গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন দাউদকান্দি মডেল থানার ওসি মোঃ জুনায়েত চৌধুরী।

তিনি বলেন, গতকাল শুক্রবার সন্ধ্যায় বিটেশ্বর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে একটা শালিসী বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে উভয় পক্ষ বাহির হয়ে যাওয়ার সময় মোহাম্মদ হাফিজ ও মোহাম্মদ সাদ্দাম মিয়ার ছুরির আঘাতে মোঃ শাকিল হোসেন (২৮) গুরুতর আহত হয়। প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গৌরীপুরে পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শাকিল মারা যায়।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে জানা গেছে গত বুধবার মোটরসাইকেলকে সাইট দেয়া নিয়ে হাফিজ সিএনজি চালক হৃদয়কে মারধর করেন। হৃদয় ও নিহত শাকিল মামাতো ফুফাতো ভাই। ওই মারধরের ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার সালিশ বৈঠক হয়। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD