1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় থানার ছাদের পলেস্তারা ধসে পড়ে এক পুলিশ সদস্য আহত - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লায় থানার ছাদের পলেস্তারা ধসে পড়ে এক পুলিশ সদস্য আহত

  • প্রকাশিতঃ শনিবার, ৩ মে, ২০২৫
  • ৩০৯ বার পঠিত

নেকবর হোসেন

কুমিল্লার দাউদকান্দি থানার ছাদের পলেস্তারা ধসে পড়ে এক পুলিশ সদস্য আহত হয়েছেন।

শুক্রবার (২ মে) রাত আনুমানিক পৌনে ১১টায় এ ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্যকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সেবা দেওয়া হয়েছে।
দাউদকান্দি মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) সামছুল আলম জানান, থানা ভবনের দ্বিতীয় তলায় ফোর্স ব্যারাকে হঠাৎ ছাদের একটি অংশের পলেস্তারা ধসে পড়ে। এ সময় ব্যারাকে থাকা পুলিশ সদস্য সজল দাস (৩৩) আহত হন। এ ঘটনায় ওই থানার অন্য পুলিশ সদস্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

তিনি আরো বলেন, ঘটনার পরপরই আহত পুলিশ সদস্যকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তার পায়ে কয়েকটি সেলাই লেগেছে। এখন তিনি আশঙ্কামুক্ত।
কুমিল্লার সিনিয়র সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) ফয়সাল তানভীর এরই মধ্যে থানা পরিদর্শন করেছেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD