1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় শ্রমিকদলের শ্রমিক সমাবেশ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

ব্রাহ্মণপাড়ায় শ্রমিকদলের শ্রমিক সমাবেশ

  • প্রকাশিতঃ শুক্রবার, ২ মে, ২০২৫
  • ৩২৭ বার পঠিত

 

মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।

” দুনিয়ার মজদুর, এক হও” ” মহান মে দিবস দিচ্ছে ডাক-বৈষম্য নিপাত যাক” এই স্লোগানকে ধারণ করে ১মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় জাতীয়তাবাদী শ্রমিকদলের শ্রমিক জনতার সমাবেশ ও বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত হয়েছে। (১ মে) বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা শ্রমিকদলের আয়োজনে একটি বর্ণাঢ্য র‍্যালী  উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা সিএনজি স্ট্যান্ডে এক শ্রমিক জনতার মহাসমাবেশ অনুষ্ঠিত হয়। এতে উপজেলা শ্রমিকদলের সভাপতি মোঃ আবু কাউছার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ কবির হোসেন এর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ মহসিন কবির সরকার। প্রধান মেহমান হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য মোঃ আরিফুল হক ভূঁইয়া। এসময় উপজেলা শ্রমিকদলের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোহাম্মদ বাকী, সাংগঠনিক সম্পাদক মোঃ হুমায়ন কবির, সহ-সভাপতি মোজাহিদ হোসেন খোকন, সদর ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি মোঃ রুহুল আমিন, সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন (প্রতাব), সাহেবাবাদ ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি মোঃ রুহুল আমিন, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরু, দুলালপুর ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি মোঃ জসিম উদ্দিন মেম্বারসহ বিভিন্ন ইউনিয়নের শ্রমিকদলের নের্তৃবৃন্দরা উপস্থিত ছিলেন। র‍্যালিতে অংশগ্রহণকারীরা লাল পতাকা ও ব্যানার হাতে নিয়ে বিভিন্ন স্লোগানে প্রান্তিক শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে মুখরিত করে তোলেন পুরো এলাকা। বক্তারা বলেন, ‘শ্রমিক শ্রেণির অধিকার ও মর্যাদা রক্ষায় মে দিবসের চেতনাকে বুকে ধারণ করে এ আন্দোলন চলমান থাকবে।’

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD