1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লা মহানগর ইসলামী ছাত্রসেনার কাউন্সিল সম্পন্ন, আলাউদ্দিন সভাপতি, গিয়াসউদ্দিন সম্পাদক - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

কুমিল্লা মহানগর ইসলামী ছাত্রসেনার কাউন্সিল সম্পন্ন, আলাউদ্দিন সভাপতি, গিয়াসউদ্দিন সম্পাদক

  • প্রকাশিতঃ রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ২৯০ বার পঠিত

গাজী জাহাঙ্গীর আলম জাবির:

সুন্নি মতাদর্শ ভিত্তিক ইসলামী সমাজ প্রতিষ্ঠার অহিংস ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা কুমিল্লা মহানগর শাখার কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার (২ আগষ্ট) সকালে নগরীর চকবাজারস্থ গোমতী রোটারী ক্লাবে অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশনের উদ্বোধনী বক্তব্য রাখেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কুমিল্লা জেলা কমিটির সভাপতি মাওলানা মোঃ আব্দুল মান্নান। প্রধান অতিথি ছিলেন, চক্ষুরোগ বিশেষজ্ঞ ডাঃ মোঃ দেলোয়ার হোসেন ,শাহপুরী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের জেলা কমিটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ আলহাজ্ব মোঃ মাছুম বিল্লাহ মিয়াজী।
প্রধান বক্তা ছিলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা মুহাম্মদ আনোয়ার হোসেন। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক হাফেজ মোহাম্মদ ওবায়দুল্লাহ।

ছাত্রনেতা মুহাম্মদ আলাউদ্দিন এর সভাপতিত্বে উক্ত কাউন্সিল অধিবেশনে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কুমিল্লা জেলা কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক সাংবাদিক গাজী মোহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির, জেলা ছাত্রসেনার সাবেক সভাপতি কাজী মোঃ জাইদুল হোসাইন ইসহাক, ইসলামী ফ্রন্টের জেলা অর্থ সম্পাদক মোঃ তাবারুক হোসাইন, মহানগর ইসলামী ফ্রন্টের অর্থ সম্পাদক ডাঃ আবু ছালেহ , বাংলাদেশ ইসলামী যুবসেনা কুমিল্লা জেলা শাখার সভাপতি মাওলানা মোঃ জাহাঙ্গীর আলম, জেলা অর্থ সম্পাদক মোঃ কবির হোসেন ।
দ্বিতীয় অধিবেশনে মোঃ আলাউদ্দিন কে সভাপতি, মোঃ গিয়াস উদ্দিনকে সাধারণ সম্পাদক ও মোঃ সাইফুল ইসলাম রেজাকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ২০২৫/২৬ সেশনের জন্য একটি শক্তিশালী কমিটি ঘোষণা করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD