1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় ইউপি সদস্যকে গুলি করে হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লায় ইউপি সদস্যকে গুলি করে হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

  • প্রকাশিতঃ রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ২৪৮ বার পঠিত

নেকবর হোসেন

কুমিল্লার নাঙ্গলকোটে ইউপি সদস্য আলাউদ্দিনকে বাড়ির সামনে থেকে তুলে নিয়ে কুপিয়ে ও গুলি করে হত্যার ঘটনায় প্রধান আসামি শেখ ফরিদকে (৪৫) ঢাকার মগবাজার রেলগেট এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব।
শুক্রবার (৮ আগস্ট) মধ্যরাতে অভিযান চালিয়েছে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শেখ ফরিদ নাঙ্গলকোট উপজেলার বক্সগঞ্জ আলীয়ারা গ্রামের বাসিন্দা।

শনিবার (৯ আগস্ট) সকাল সাড়ে ১০টায় কুমিল্লা শাকতলা এলাকায় র‍্যাব অফিসে এক সংবাদ সম্মেলনে র‍্যাব-১১ এর কুমিল্লার কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম এ তথ্য জানান।
মেজর সাদমান বলেন, নাঙ্গলকোটের আলিয়ারা গ্রামে দুই পরিবারের মধ্যে বংশপরম্পরায় বিরোধ চলে আসছিল। গত ২৫ জুলাই গরুর ঘাস খাওয়াকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সেদিন দফায় দফায় সংঘর্ষে উভয় পক্ষের ১৫ জন গুলিবিদ্ধসহ মোট ২৫ জন আহত হন।

এ ঘটনার রেশ ধরে ৩ আগস্ট দুপুরে আলিয়ারা গ্রামের বাসিন্দা আলাউদ্দিন তার চাচাতো ভাইয়ের জানাজার নামাজ শেষে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাকে একটি সিএনজিতে তুলে নিয়ে গুলি ও কুপিয়ে হত্যা করে। পরে ৫ আগস্ট নিহত আলাউদ্দিনের ছেলে বাদী হয়ে নাঙ্গলকোট থানায় হত্যা মামলা করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD