1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
- Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫
  • ৩৭২ বার পঠিত

 

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লার লাকসামে তারুণ্যের উৎসব উপলক্ষে পরিষ্কার পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) লাকসাম পৌরসভা চত্ত্বরে কর্মসূচির উদ্বোধন করা হয়।
লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক কাউছার হামিদ কর্মসূচির উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন, লাকসাম উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ মজির আহমেদ, উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহমান বাদল, পৌর বিএনপির আহবায়ক আবুল হাসেম মানু প্রমুখ।
পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে লাকসাম উপজেলা প্রশাসন, পৌর প্রশাসন, উপজেলার সকল সরকারি-বেসরকারি অফিস, ব্যাংক, শিক্ষা প্রতিষ্ঠান, এনজিও, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, স্বেচ্ছাসেবী সংগঠন, সুশীল সমাজ, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন পেশাজীবী নেতৃবৃন্দসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ বলেন, লাকসাম পৌরসভাকে ১৫টি ব্লকে ভাগ করে একযোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। এ কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের মাধ্যমে আগামী প্রজন্মের জন্য ক্লিন-গ্রিন লাকসাম বিনির্মাণ সম্ভব হবে।
তিনি বলেন, পলিথিন ও প্লাষ্টিকের পণ্য ব্যবহার পরিহার করে আমরা আমাদের পরিবেশকে সুরক্ষিত করতে চাই। শিক্ষার্থী, তরুণ-যুব সমাজসহ সকলকে সুচিন্তা এবং স্বাস্থ্যবিধি অনুসরণে উদ্বুদ্ধ করার পাশাপাশি সকলের সম্মিলিত সহযোগিতায় বাসযোগ্য এবং লাকসামকে মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলতে চাই। এ সময় তিনি সকলকে নিজেদের অফিস, বাসা-বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও আশে-পাশের এলাকা পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান।

ছবির ক্যাপশন-
লাকসামে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন.

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD