1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লা-৯ আসন পুনর্বহাল ও লাকসাম জেলা ঘোষণার দাবিতে মিছিল ও বিক্ষোভ সমাবেশ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লা-৯ আসন পুনর্বহাল ও লাকসাম জেলা ঘোষণার দাবিতে মিছিল ও বিক্ষোভ সমাবেশ

  • প্রকাশিতঃ রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ২৬৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:
লাকসাম-মনোহরগঞ্জের সমন্বয়ে কুমিল্লা-৯ সংসদীয় আসন পূনর্বহাল এবং লাকসাম জেলা ঘোষণার দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ আগস্ট) বিকেলে লাকসাম জেলা বাস্তবায়ন সংগ্রাম কমিটি এ বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।

লাকসাম জেলা বাস্তবায়ন সংগ্রাম কমিটির আহবায়ক অ্যাডভোকেট মুহাম্মদ বদিউল আলম সুজনের নেতৃত্বে মিছিলটি দৌলতগঞ্জ স্টেশন জামে মসজিদ চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসাম বাইপাসে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তারা অবিলম্বে লাকসাম-মনোহরগঞ্জের সমন্বয়ে কুমিল্লা-৯ সংসদীয় আসন পূনর্বহাল ও লাকসাম জেলা বাস্তবায়নের দাবি জানান।

বক্তারা উল্লেখ করেন, কারো আবেদন কিংবা দাবি ছাড়াই কুমিল্লা-৯ আসনকে দ্বিখন্ডিত করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলার জন্য এই ধরনের হটকারী সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ সময় তারা লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলাবাসীর প্রাণের দাবি হিসেবে কুমিল্লা-৯ আসনকে পুনর্বহালের জন্য প্রধান উপদেষ্টার প্রতি আহবান জানান।

এছাড়াও সমাবেশে এলাকাবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি লাকসামকে অবিলম্বে জেলা ঘোষণার আহবান জানানো হয়। বক্তারা কুমিল্লা-৯ আসন পুনর্বহাল ও লাকসাম জেলা বাস্তবায়নে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন। অন্যথায় দাবি আদায়ে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক অবরোধসহ বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেয়া হয়।

সমাবেশে বক্তব্য রাখেন, লাকসাম জেলা বাস্তবায়ন সংগ্রাম কমিটির আহবায়ক অ্যাডভোকেট মুহাম্মদ বদিউল আলম সুজন, সাবেক কাউন্সিলর শাহাদাত হোসেন, সাবেক ছাত্রনেতা আব্দুর রহিম, হাফেজ পেয়ার আহমদ, ফখরুল ইসলাম মাসুম, ফারুক আল সারাহ, নুরুল আলম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন, আবুবকর জাহিদ।

লাকসাম জেলা বাস্তবায়ন সংগ্রাম কমিটির আহবায়ক অ্যাডভোকেট মুহাম্মদ বদিউল আলম সুজন বলেন, কুমিল্লা-৯ লাকসাম-মনোহরগঞ্জ আসন নিয়ে কারো কোন অভিযোগ ছিল না, বিনা উস্কানিতে অন্তবর্তীকালিন সরকারকে বিপদে ফেলার জন্য এই হটকারি সিদ্ধান্ত নেয়া হয়েছে। আজকের জনরোষ দেখে এই প্রস্তাবনা থেকে সরে আসতে নির্বাচন কমিশনের প্রতি আহবান জানান তিনি। একই সাথে লাকসামের মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি লাকসামকে জেলা ঘোষণা করার জোর দাবিও জানান তিনি। তিনি বলেন, আজকের কর্মসূচীর পর নির্বাচন কমিশন কোন পদক্ষেপ না নিলে জনগনকে সাথে নিয়ে কঠোর আন্দোলনের ঘোষণা দেয়া হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD