1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ন. ফ. সরকারি কলেজ হোস্টেল চালুর দাবিতে ছাত্রশিবিরের স্মারকলিপি - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

ন. ফ. সরকারি কলেজ হোস্টেল চালুর দাবিতে ছাত্রশিবিরের স্মারকলিপি

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ২৪ বার পঠিত

 

নিজস্ব প্রতিবেদক:লাকসাম।। 

শিক্ষার্থীদের নিরাপদ আবাসন, হোস্টেল সংস্কার, কর্মকর্তা-কর্মচারী নিয়োগ এবং স্বচ্ছ আসন বরাদ্দ নিশ্চিতসহ কলেজ হোস্টেল চালুর দাবিতে নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজের অধ্যক্ষ বরাবরে স্মারকলিপি দিয়েছে ইসলামী ছাত্রশিবির।
বুধবার (১৭ জুন) ইসলামী ছাত্রশিবির নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজ শাখার পক্ষ থেকে অধ্যক্ষ বরাবর এ স্মারকলিপি প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন, কুমিল্লা জেলা দক্ষিণ শাখা ইসলামী ছাত্রশিবিরের কলেজ সম্পাদক নাজমুল ইসলাম, নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজ শাখার সভাপতি মোবারক হোসেন রায়হানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
স্মারক লিপিতে কলেজ হোস্টেল দ্রুত চালুকরণ, হোস্টেলের প্রয়োজনীয় সংস্কার ও রক্ষণাবেক্ষণ নিশ্চিতকরণ, নিরাপদ ও স্বাস্থ্যসম্মত আবাসনের ব্যবস্থা, প্রয়োজনীয় কর্মকর্তা-কর্মচারী নিয়োগ এবং স্বচ্ছ নীতিমালার মাধ্যমে আসন বরাদ্ধ নিশ্চিতকরণসহ ৫ দফা দাবি জানানো হয়।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD