1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
লাকসাম পৌরসভায় তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

লাকসাম পৌরসভায় তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫
  • ৩৩০ বার পঠিত

 

 

নিজস্ব প্রতিবেদক, লাকসাম :

 

কুমিল্লার লাকসামে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) লাকসাম পৌরসভার সভা কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন, লাকসাম থানার অফিসার ইনচার্জ নাজনীন সুলতানা, পৌর প্রকৌশলী জাকির হোসেন, প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা আকতার হোসেন, পৌর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফজাল হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি কাইয়ুম রিফাত ও সাজ্জাদ সায়মনসহ বিভিন্ন পেশাজীবী নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, আগামীর সম্ভবনাময় বাংলাদেশ গড়তে তরুণদের মেধা, প্রজ্ঞাকে কাজে লাগাতে হবে। বিশেষ করে তরুণদের মাদক নির্মূল ও প্রযুক্তির অপব্যবহার রোধের পাশাপাশি অপসংস্কৃতির বিরুদ্ধে সোচ্চার হতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আগামীর বৈষম্যহীন বাংলাদেশ গড়ে উঠবে বলে তারা প্রত্যাশা ব্যক্ত করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD