1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
লাকসামে শিক্ষার্থীদের মাঝে জার্মান যুবসংস্থার বৃত্তি বিতরণ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

লাকসামে শিক্ষার্থীদের মাঝে জার্মান যুবসংস্থার বৃত্তি বিতরণ

  • প্রকাশিতঃ শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫
  • ৯৯৭ বার পঠিত

 

নিজস্ব প্রতিবেদক, লাকসাম:

কুমিল্লার লাকসামে জার্মান যুবসংস্থা
JUGENDFORDERUNG E.V. (BANGLADESH) -এর উদ্যোগে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) সকালে নশরতপুর প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন স্কুল ও কলেজের ৩৬ জন শিক্ষার্থীর মাঝে মোট ১ লাখ ২০ হাজার টাকা বিতরণ করা হয়।

সংস্থার কুমিল্লা অঞ্চলের কো-অর্ডিনেটর আলহাজ মোঃ মফিজুর রহমানের সভাপতিত্বে ও রেলওয়ে হাইস্কুলের ধর্মীয় শিক্ষক মাওলানা জসিম উদ্দিন পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, নবাব ফয়জুন্নেছা ও বদরুন্নেসা যুক্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামাল হোসেন হেলাল, বরইগাঁও বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল হাই, এ. মালেক ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মোঃ দেলোয়ার হোসেন, জ্যোতিঃপাল মহাথের বৌদ্ধ অনাথ আশ্রম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপংকর সিংহ, আতাকরা স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক মাওলানা ফরিদুল হক, লাকসাম স্ট্যামফোর্ড স্কুলের পরিচালক ও লাকসাম ইলেকট্রনিক্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ শফিকুর রহমান সফি এবং নবাব ফয়জুন্নেসা ও বদরুন্নেসা যুক্ত উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক গোলাম সাদিক।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ২০১০ সাল থেকে এ অঞ্চলে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান কার্যক্রম পরিচালিত হচ্ছে। বৃত্তির আওতায় ৬ষ্ঠ-৮ম শ্রেণির শিক্ষার্থীদের প্রতি মাসে ৭০০ টাকা, ৯ম-১০ম শ্রেণির শিক্ষার্থীদের ৯০০ টাকা এবং একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের ১,২০০ টাকা প্রদান করা হয়।

ওইদিন বরইগাঁও বালিকা উচ্চ বিদ্যালয়, রেলওয়ে হাইস্কুল (এ. মালেক ইনস্টিটিউশন), স্ট্যামফোর্ড স্কুল অ্যান্ড কলেজ, উত্তরদা উচ্চ বিদ্যালয়, নবাব ফয়জুন্নেছা ও বদরুন্নেসা যুক্ত উচ্চ বিদ্যালয়, খিলা আজিজ উল্লাহ উচ্চ বিদ্যালয়, আতাকরা স্কুল অ্যান্ড কলেজ, লাকসাম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, নবাব ফয়জুন্নেছা সরকারি কলেজ এবং নীলকান্ত কলেজের শিক্ষার্থীদের মাঝে সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত ৪ মাসের বৃত্তির অর্থ বিতরণ করা হয়।

ছবির ক্যাপশন:
শিক্ষার্থীদের হাতে বৃত্তির টাকা তুলে দেন, জার্মান যুবসংস্থার কুমিল্লা অঞ্চলের কো-অর্ডিনেটর মোঃ মফিজুর রহমানসহ অতিথিরা।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD