1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
তাহেরিকে প্রেফতার করতে গিয়ে হামলার শিকার পুলিশ, পুলিশের তিন গাড়ি ভাঙচুর - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ

তাহেরিকে প্রেফতার করতে গিয়ে হামলার শিকার পুলিশ, পুলিশের তিন গাড়ি ভাঙচুর

  • প্রকাশিতঃ রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ৫২৫ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি।।

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে একটি মামলার আসামি হিসেবে আলোচিত ইসলামি বক্তা মুফতি গিয়াস উদ্দিন আত তাহেরিকে গ্রেফতার করতে গিয়ে তার সমর্থকদের দ্বারা হামলা শিকার হয়েছেন পুলিশ সদস্যরা।

গতকাল শনিবার (১৪ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার চরইসলামপুর ইউনিয়নের নাজিরাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

হামলাকারীরা পুলিশের তিনটি গাড়িও ভাঙচুর করেছে। এ ঘটনায় তাহেরির ছয়জন সমর্থককে আটক করেছে পুলিশ।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী জানান, পুলিশের ওপর হামলার ঘটনায় সম্প্রতি আখাউড়া থানায় তাহেরির বিরুদ্ধে মামলা হয়েছে। নাজিরাবাড়ি এলাকায় তাহেরির উপস্থিতির খবর পেয়ে পুলিশ তাকে গ্রেফতার করতে গেলে তিনি পার্শ্ববর্তী একটি বাড়িতে ঢুকে পড়েন। পরে সেখান থেকে পালিয়ে যান। এসময় তাহেরির সমর্থকরা গ্রেফতার অভিযানে যাওয়া পুলিশ সদস্যদের ওপর হামলা এবং পুলিশের তিনটি গাড়ি ভাঙচুর করে।

এর আগে, গত শুক্রবার আখাউড়া উপজেলায় বিনা অনুমতিতে গিয়াস উদ্দিন আত তাহেরির একটি মাহফিলের আয়োজন করা হয়। পুলিশ গিয়ে দ্রুত মাহফিল শেষ করার কথা বললে তাহেরির সমর্থকরা হামলা করে এক পুলিশ সদস্যের মাথা ফাটিয়ে দেয়। এছাড়া মাহফিল থেকে পুলিশের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দেওয়ারও অভিযোগ উঠে। ওই ঘটনায় তাহেরিসহ ১৫ জনের নাম উল্লেখ করে পুলিশ বাদী হয়ে আখাউড়া থানায় মামলা দায়ের করে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD