1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় যুব সমাজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ - Dainik Cumilla
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশন, বাংলাদেশ এর ” সম্মানিত উপদেষ্টা ” হলেন মওদুদ আবদুল্লাহ শুভ্র দেবীদ্বারে শ্বাসরুদ্ধকর অভিযান: বিলে ঝাপিয়ে পড়ে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার ২ আসামীকে আটক করেছে পুলিশ কুমিল্লায় উচ্ছেদ অভিযানে টমসমব্রিজ কাঁচাবাজার গুঁড়িয়ে দিল সিটি করপোরেশন কুমিল্লা জিলা স্কুলের ৩২ শিক্ষার্থী পেল অ্যালামনাই শিক্ষাবৃত্তি নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ

ব্রাহ্মণপাড়ায় যুব সমাজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ

  • প্রকাশিতঃ রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩২৬ বার পঠিত

মোঃ রেজাউল হক শাকিল।।

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার টাকই গ্রামে বন্যার্তদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ করা হয়েছে৷ (১৫ সেপ্টেম্বর) রবিবার টাকই মাউদ আলী ভূইয়া বাড়ী যুব সমাজের উদ্যোগে আল জামিয়াতুল ইসলামিয়া কাসেমুল উলুম রহমতপুর মাদ্রাসা প্রাঙ্গনে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ এর আয়োজন করা হয়। এতে প্রায় ছয়শত লোকের চিকিৎসা ও ঔষধ সামগ্রী বিতরণ করা হয়। গোমতী হাসপাতাল (প্রাঃ) লিঃ মুজিব মরিয়ম ফাউন্ডেশন ও এলিট ফার্মাসিউটিক্যালস লি: এর সার্বিক সহযোগিতায় এই মেডিকেল ক্যাম্প পরিচালিত হয়। উক্ত ক্যাম্প সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে পরিচালনায় সহযোগিতা করেন আবদুস সালাম ভূইয়া, মহসীন ভূইয়া, মো: সাকিবুল হাসান ভূইয়া, হাসিবুল ইসলাম ভূইয়া, জীবন, সাইফুল ইসলাম, শরিফুল ইসলাম, ইয়াসিন, টিপু, শাকিল, শামীম ভূইয়া, মোঃ বাবু ভূইয়া, মোঃ জাকির হোসেন, সৈকতসহ যুব সমাজের সদস্যবৃন্দ। ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মুজিব মরিয়ম ফাউন্ডেশনের চেয়ারম্যান, অধ্যক্ষ আবদুল্লাহ আল মাহমুদ ভইয়া মাসুম, এলিট ফার্মাসিউটিক্যালস লি: এর চেয়ারম্যান ও এমডি আবদুল্লাহ আল মনসুর ও আবদুল্লাহ আল মামুন, কুমিল্লা ইনকিলাব মঞ্চ এর আহবায়ক গোলাম সামদানি, মোহাম্মদ রুহুল আমিন, ম্যানেজার হোপ ফাউন্ডেশন,মেডিকেল অ্যাসিস্ট্যান্ট নিয়াজ মাহমুদ আব্দুল আজিজ, শ্রীমান দেবনাথ সুমন, মোহাম্মদ নুরুল ইসলাম, ফার্মেসিস্ট সরোয়ার ইসলাম, সমাজ সেবক মোঃ জাহাঙ্গীর আলম, মাহবুবুল আলম ভূইয়া । ক্যাম্পে বিভিন্ন বয়সী শিশু, নারী, পুরুষসহ প্রায় ৬ শতাধিক বন্যার্তদের চিকিৎসা সেবা ও ফ্রি ঔষধ প্রদান করা হয়৷ এসময় ডাক্তার তারেক আলম, ডাক্তার তারিকুর রহমান,ডাক্তার জাকিয়া সুলতানা রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন৷

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD