1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় সমাজসেবার ক্ষুদ্রঋণ পেলেন ২৬ জন সুবিধাভোগী - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

ব্রাহ্মণপাড়ায় সমাজসেবার ক্ষুদ্রঋণ পেলেন ২৬ জন সুবিধাভোগী

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ২০১ বার পঠিত

মোঃ রেজাউল হক শাকিল:

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকার ২৬ জন সুবিধাভোগীর মাঝে ১২ লাখ ৮৫ হাজার টাকার ক্ষুদ্রঋণ বিতরণ করা হয়েছে। সোমবার (৪ আগস্ট) দুপুরে উপজেলা পল্লী সমাজসেবা কার্যক্রম (আরএসএস) ও উপজেলা পল্লী মাতৃকেন্দ্র কার্যক্রমের (আরএমসি) আওতায় এ ঋণ বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সুবিধাভোগীদের হাতে ঋণের চেক তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান। এ সময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. বিল্লাল চৌধুরী উপস্থিত ছিলেন।
ইউএনও মাহমুদা জাহান বলেন, সরকার গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে নানা ধরনের উদ্যোগ নিয়ে কাজ করছে। ক্ষুদ্রঋণ তারই একটি অংশ, যা দরিদ্র ও স্বল্প আয়ের মানুষকে স্বাবলম্বী হতে সহায়তা করবে। এই অর্থ সঠিকভাবে কাজে লাগাতে পারলে তা শুধু পরিবার নয়, সমাজেরও কল্যাণ বয়ে আনবে। তাই ঋণের টাকা ব্যবসা বা আয়ের সুযোগ সৃষ্টির মতো কাজে বিনিয়োগ করতে হবে, যেন কয়েক বছর পর আপনাদের আর কারও কাছে হাত পাততে না হয়, বরং অন্যদের কর্মসংস্থানের সুযোগ করে দিতে পারেন।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD