1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুবিতে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুবিতে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৪০৪ বার পঠিত

কুবি প্রতুনিধি:

একুশের প্রথম প্রহরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) যথাযোগ্য মর্যাদায় শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর মাধ্যমে ‘মহান একুশ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ পালিত হয়েছে।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটে কুবি উপ-উপাচার্য অধ্যাপক ড. হুমায়ুন কবিরের নেতৃত্বে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আসাদুজ্জামানসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, হল প্রাধ্যক্ষসহ বিভিন্ন সদস্যরা বিশ্ববিদ্যালয়ের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন।

পরে শিক্ষকগণ, বঙ্গবন্ধু পরিষদ, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হল, কর্মকর্তা-কর্মচারী, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, সাংবাদিক সমিতি, শাখা ছাত্রলীগ এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অঙ্গসংগঠন ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়।

এর আগে, বিশ্ববিদ্যালয়ের আঁকিয়েদের সংগঠন ‘বৃত্ত কুবি’ ও ২১’ ফেব্রুয়ারি উদযাপন কমিটির যৌথ অর্থায়নে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে
বিভিন্ন ধরনের আলপনা অংকন করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD