1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগে ব্রাহ্মণপাড়ায় বিএনপির আনন্দ মিছিল - Dainik Cumilla
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশন, বাংলাদেশ এর ” সম্মানিত উপদেষ্টা ” হলেন মওদুদ আবদুল্লাহ শুভ্র দেবীদ্বারে শ্বাসরুদ্ধকর অভিযান: বিলে ঝাপিয়ে পড়ে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার ২ আসামীকে আটক করেছে পুলিশ কুমিল্লায় উচ্ছেদ অভিযানে টমসমব্রিজ কাঁচাবাজার গুঁড়িয়ে দিল সিটি করপোরেশন কুমিল্লা জিলা স্কুলের ৩২ শিক্ষার্থী পেল অ্যালামনাই শিক্ষাবৃত্তি নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ

শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগে ব্রাহ্মণপাড়ায় বিএনপির আনন্দ মিছিল

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪
  • ৩২৬ বার পঠিত

মোঃ রেজাউল হক শাকিল।।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগে আনন্দ মিছিল ও পথসভা করেছে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপি। গতকাল মঙ্গলবার বিকেলে ব্রাহ্মণপাড়া দক্ষিণ বাজার এলাকা থেকে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব জসিম উদ্দিনের নেতৃত্বে মিছিলটি শুরু হয়ে ভগবান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে পথসভায় মিলিত হয়। এসময় জসিম উদ্দিন জসিম বলেন, সরকারি দপ্তর ও স্থাপনা আমাদের রাস্ট্রীয় সম্পদ। সরকারি কর্মকর্তা ও কর্মচারীগণ আমাদের ভাই। আপনারা নেতৃবৃন্দগণ কোন ধ্বংসাত্মক কর্মকান্ডে জড়িত হবেন না। আমরা ব্রাহ্মণপাড়াবাসী শান্তি ও শৃঙ্খলায় বিশ্বাসী। আমরা সকলে শান্তি শৃঙ্খলা বজায় রেখেই চলবো। আনন্দ মিছিল ও পথসভায় ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শাহ আলম খোকন, সহসভাপতি ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. তাহমিনা হক পপি, সাবেক সাধারণ সম্পাদক মহসিন কবির সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আমীর হোসেন, আনিসুর রহমান রিপন ভূইয়া চেয়ারম্যান, উপজেলা যুবদলের আহবায়ক মোস্তফা জামান, সদস্য সচিব এনামুল হক সুমন, জেলা যুবদলের সদস্য এডভোকেট আবদুল্লাহ আল মামুন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তাজুল ইসলাম মিঠু, উপজেলা শ্রমিক দলের সভাপতি আবু কাউসার, সাধারণ সম্পাদক কবির হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক ওমর ফারুক, উপজেলা ছাত্রদলের আহবায়ক দিদারুল আলম, সদস্য সচিব ফয়সাল কবির আখন্দ সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা বিএনপি ও অঙ্গসহযোগীসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD