1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
  4. [email protected] : w2s_f6f7548a6d97 :
বিশ্ব পরিবেশ দিবসে ভিক্টোরিয়া কলেজে যুব রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন অধ্যক্ষ ড. আবু জাফর খান - Dainik Cumilla
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ব্রাহ্মণপাড়া বারশ্বর – মালাপাড়া সড়ক দুই কিলোমিটার জুড়েই খানাখন্দ: দুর্ভোগে দুই ইউনিয়নের ১০ গ্রামের বাসিন্দা চৌদ্দগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই নাঙ্গলকোটে যুবদল নেতার উপর হামলার অভিযোগ সদস্য সচিবের বিরুদ্ধে ব্রাহ্মণপাড়ায় যানজটে দুর্ভোগে সাধারণ মানুষ দেবীদ্বারে শ্রেণী কক্ষে পাঠদানের সময় ছাত্রীর সাথে অনৈতিক আচরনের অভিযোগে শিক্ষককে লাঞ্ছিত ও মারধর কুমিল্লায় ফুটবল আনতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল স্কুলছাত্র তাসকিনের কুমিল্লায় ড্রেজারের ড্রাম থেকে পুকুরে পড়ে যুবকের মৃত্যু ​ব্রাহ্মণপাড়ায় ১৯ মামলার পরোয়ানাভুক্ত শীর্ষ মাদক কারবারি সবুজ গ্রেফতার ​ ব্রাহ্মণপাড়ায় মোবাইল কোর্টে ৩ মাদকসেবির কারাদণ্ডসহ গ্রেফতার ৪ সরকার ৫ মাসে সন্ত্রাস, চাঁদাবাজি, দখল, ধর্ষণ, খুনের রাজত্ব কয়েম করেছে…. মাওলানা এ টি এম মাছুম

বিশ্ব পরিবেশ দিবসে ভিক্টোরিয়া কলেজে যুব রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন অধ্যক্ষ ড. আবু জাফর খান

  • প্রকাশিতঃ বুধবার, ৫ জুন, ২০২৪
  • ৪২২ বার পঠিত

 

কলেজ প্রতিনিধি ।।

‘বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে “করবো ভূমি পুনরুদ্ধার,রোখবো মরুময়তা অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা” স্লোগানকে সামনে রেখে যুব রেড ক্রিসেন্ট কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ শাখা কর্তৃক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ জুন) ভিক্টোরিয়া কলেজের ধর্মপুর ডিগ্রি শাখা ক্যাম্পাসে বিশ্ব পরিবেশ দিবস-২০২৪ উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. আবু জাফর খান। এ সময় আরও উপস্থিত ছিলেন, উপাধ্যক্ষ প্রফেসর মৃণাল কান্তি গোস্বামী, শিক্ষক পরিষদ সম্পাদক মো. আনোয়ার হোসেন, কোষাধ্যক্ষ বাঁধন দাস, যুব রেড ক্রিসেন্ট ভিক্টোরিয়া কলেজ শাখার প্রফেসর ইনচার্জ মোহাম্মদ সিপন মিয়া, সহকারী প্রফেসর ইনচার্জ মোহাম্মদ ওমর ফারুক মজুমদার, যুব রেড ক্রিসেন্ট দলনেতা আব্দুল হান্নান ও সহকারী দলনেতা মো. আনিসুল ইসলাম।

বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনের প্রক্কালে অধ্যক্ষ প্রফেসর ড. আবু জাফর খান বলেন, শিক্ষা, সংস্কৃতি ও শতবছরের ঐতিহ্যে লালিত কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ। দেশের পরিবেশ দূষণ দিন দিন মারাত্মক আকার ধারণ করছে। এ বিষয়টি উপলব্ধি করে যুব রেড ক্রিসেন্টের বৃক্ষ রোপনের উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। তিনি পরিবেশ সুরক্ষায় বেশি বেশি গাছ লাগানোর তাগিদ দেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD