1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
নাঙ্গলকোটের পেরিয়া ইউনিয়ন জামায়াতের গ্রাম প্রতিনিধি সমাবেশ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

নাঙ্গলকোটের পেরিয়া ইউনিয়ন জামায়াতের গ্রাম প্রতিনিধি সমাবেশ

  • প্রকাশিতঃ শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ২৭৮ বার পঠিত

সাফায়েত উল্লাহ মিয়াজী :
‎বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লার নাঙ্গলকোটের পেরিয়া ইউনিয়ন গ্রাম প্রতিনিধি সমাবেশ আজ শুক্রবার সকালে অধ্যাপক মাওলানা মুহাম্মদ উল্লাহ ভূঁইয়া মডেল মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

‎বাংলাদেশ জামায়াতে ইসলামী পেরিয়া ইউনিয়ন সভাপতি মুফতি আহমদ উল্লাহ নোমান আনোয়ারীর সভাপতিত্বে গ্রাম প্রতিনিধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ছাত্রশিবির সাবেক কেন্দ্রীয় সভাপতি ও কুমিল্লা ১০ সংসদীয় আসনে জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা ইয়াসিন আরাফাত।

‎বাংলাদেশ জামায়াতে ইসলামী পেরিয়া ইউনিয়ন সেক্রেটারি মুফতি মাওলানা আবু নছর ছালেহ এর সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নাঙ্গলকোট উপজেলা নায়েবে আমীর মাওলানা এস এম মহি উদ্দিন, মাওলানা মুহাম্মদ ইউছুপ আলী, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগর মিডিয়া বিভাগ সভাপতি ও পেরিয়া ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান সাংবাদিক সহিদ উল্লাহ মিয়াজী, ঢাকা সাংবাদিক ইউনিয়ন কোষাধক্ষ্য খন্দকার আলমগীর হোসেন।

‎গ্রাম প্রতিনিধি সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পেরিয়া ইউনিয়ন সহ সভাপতি মাস্টার ফজলুল হক, সহ সেক্রেটারি মাওলানা শফিকুল ইসলাম, ওলামা ও পেশাজীবি  বিভাগ সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম মজুমদার, তালিমুল কোরআন বিভাগ সভাপতি হাফেজ জিয়াউল হক জিয়া, পেরিয়া ইউনিয়ন জামায়াত সাবেক সেক্রেটারি নাছির উদ্দীন মিয়াজী, ছাত্রশিবির নাঙ্গলকোট উপজেলা সাবেক সভাপতি কবি আফজাল হোসাইন মিয়াজী, শ্রমিক কল্যাণ সভাপতি অধ্যাপক শাহজাহান গাজী, প্রচার মিডিয়া বিভাগ সভাপতি শাহ আলম মুন্সি, যুব বিভাগ সহ সভাপতি হারুনর রশীদ, জামায়াত নেতা প্রভাষক মাওলানা জোনায়েদ আহমদ বোগদাদি প্রমুখ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD