1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় ৭৫ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

কুমিল্লায় ৭৫ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • প্রকাশিতঃ শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ২৩০ বার পঠিত

নেকবর হোসেন

কুমিল্লার কোতয়ালী মডেল থানাধীন বিষ্ণুপুর এলাকা থেকে ৭৫ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়।

গ্রেফতারকৃতের নাম মো. মনজিল হোসেন (৪৫)। তিনি কেরানীনগর গ্রামের মৃত রওশন আলীর ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন, দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে ফেন্সিডিল সংগ্রহ করে কুমিল্লার বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা বিক্রি করতেন।

র‍্যাব জানায়, মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এই অভিযান চালানো হয়। গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

র‍্যাব-১১ এর পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২৪ সালের ৫ আগস্ট থেকে চলমান অভিযানে এ পর্যন্ত ১৭১ জন চাঞ্চল্যকর অপরাধী, ১৫ জন আরসা সদস্য, ২ জন জঙ্গি, হত্যা মামলার ১৬৫ আসামি, ধর্ষণ মামলার ৭১ আসামি, অস্ত্র মামলার ২৩ আসামি, মাদক মামলার ৩৭৬ জনসহ মোট প্রায় ৪০৩ জন অপরাধীকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ১০২টি অস্ত্র, ১,৩৪২ রাউন্ড গুলি, বিপুল পরিমাণ মাদক এবং অপহৃত ৭০ ভিকটিম।

র‍্যাব-১১ জানিয়েছে, মাদক ও অন্যান্য অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD