1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
আগামীর বাংলাদেশ হবে ইসলামী রাষ্ট্র: ডক্টর মোবারক হোসাইন - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

আগামীর বাংলাদেশ হবে ইসলামী রাষ্ট্র: ডক্টর মোবারক হোসাইন

  • প্রকাশিতঃ শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ২৬৮ বার পঠিত

ব্রাহ্মণপাড়া প্রতিনিধি:

‎আগামীর বাংলাদেশ হবে একটি ইসলামী রাষ্ট্র। ইসলামি আইন অনুযায়ী রাষ্ট্র ও দেশ পরিচালনা করা হবে।

সংসদে আল্লাহর আইন কায়েম হবে। সেজন্য ইসলামি দলগুলোকে একত্রে কাজ করতে হবে।

আজ শুক্রবার (১৫ আগস্ট) বিকালে কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের পিতাম্বর ঈদগাহ মাঠে ৭নং ওয়ার্ডের কেন্দ্র কমিটি গঠন উপলক্ষে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও বুড়িচং-ব্রাহ্মণপাড়া উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ডক্টর এডভোকেট মোবারক হোসাইন এসব কথাগুলো বলেন। তিনি আরো বলেন, জনগন আগামীর নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে। তাদের স্বপ্ন পূরণ করতে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে।

এতে ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি মুহাদ্দিস মাওলানা হাফেজ আল-আমিন সিদ্দিকী এর সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন মো. সাইফুল আলম। বিশেষ বক্তা ছিলেন বুড়িচং উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মো. অহিদুর রহমান। এসময় আগামী নির্বাচনে জামায়াতে ইসলামীকে একত্রে কাজ করার আহবান জানানো হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD