1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
আলাউদ্দিন মেম্বারের কবর জিয়ারত ও আলিয়ারা গ্রামবাসীর সাথে জামায়াত প্রার্থী ইয়াছিন আরাফাতের মতবিনিময় - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

আলাউদ্দিন মেম্বারের কবর জিয়ারত ও আলিয়ারা গ্রামবাসীর সাথে জামায়াত প্রার্থী ইয়াছিন আরাফাতের মতবিনিময়

  • প্রকাশিতঃ শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ২৫২ বার পঠিত

সাফায়েত উল্লাহ মিয়াজী :

কুমিল্লার নাঙ্গলকোটের বক্সগঞ্জ ইউনিয়ন পরিষদ সাবেক সদস্য আলিয়ারা গ্রামের মরহুম আলাউদ্দিনের কবর জিয়ারত করেন কুমিল্লা-১০ সংসদীয় আসনে জামায়াত মনোনীত প্রার্থী ইসলামী ছাত্রশিবির সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা ইয়াছিন আরাফাত। এসময় আলিয়ারা গ্রামবাসীর সাথে মতবিনিময় ও গ্রামের ক্ষতিগ্রস্ত বাড়িঘর পরিদর্শন করেন তিনি।

মতবিনিময় সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নাঙ্গলকোট উপজেলা আমীর মাওলানা জামাল উদ্দিন, সেক্রেটারি মাওলানা নুরুল ইসলাম হাসান, সৌদি আরব প্রবাসী নূর মুহাম্মদ, সমাজ সেবক আবুল খায়ের, জামায়াতে ইসলামী আলিয়ারা ওয়ার্ড সভাপতি আবুল কালাম, সমাজ সেবক জাফর আহমেদ।

এসময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী নাঙ্গলকোট উপজেলা নায়েবে আমীর মাওলানা ইউসুফ আলী, উপজেলা যুব বিভাগ সভাপতি মাওলানা আব্দুল হান্নান, শ্রমিক কল্যাণ ফেডারেশন নাঙ্গলকোট উপজেলা সাধারণ সম্পাদক ডাক্তার শাহ আলম চিশতি, জামায়াতে ইসলামী বক্সগঞ্জ ইউনিয়ন সভাপতি মাস্টার সায়েদুল হক, সেক্রেটারি ইঞ্জিনিয়ার সাইমুন ভূঁইয়া, বক্সগঞ্জ ইউনিয়ন পরিষদ সাবেক সদস্য খায়ের আহমেদ প্রমুখ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD