1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
বুড়িচংয়ে মা-মেয়ের আত্মহত্যা সৎকার কাজে উপজেলা প্রশাসনের সহায়তা - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

বুড়িচংয়ে মা-মেয়ের আত্মহত্যা সৎকার কাজে উপজেলা প্রশাসনের সহায়তা

  • প্রকাশিতঃ শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ২০৬ বার পঠিত

গাজী জাহাঙ্গীর আলম জাবির:

কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের জালালপুর গ্রামে এনজিও ঋণের চাপ, দীর্ঘদিন ধরে অসুস্থতা এবং অভাব – অনটনের কারণে বিষপান করে মা ও মেয়ের আত্মহত্যার ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকাজুড়ে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে নিহতদের সৎকার কাজে আর্থিক সহায়তা প্রদান করেছে বুড়িচং উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ তানভীর হোসেন নিহত নমিতা রাণী পালের বড় মেয়ে সুমা রাণী পালের হাতে আর্থিক সহায়তা তুলে দেন।

ইউএনও তানভীর হোসেন বলেন, “নিহত পরিবারটি অসচ্ছল ও ঋণগ্রস্ত ছিল। মা ও মেয়ের মৃত্যুর পর বড় মেয়ে সুমা রাণী পাল উপজেলা প্রশাসনের কাছে সৎকারে সহায়তার আবেদন করেন। তার আবেদনের পরপরই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে আর্থিক সহায়তা প্রদান করে”।

প্রসঙ্গত, গত বুধবার (১৩ আগস্ট) সকাল ৯ টার দিকে অভাব, ঋণ ও অসুস্থতার কারণে নমিতা রাণী পাল ও তার মেয়ে তন্বী রাণী পাল নিজ বাড়িতে বিষপান করেন। প্রতিবেশীরা দ্রুত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। পুলিশ মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে। স্থানীয়রা জানান, পরিবারের আর্থিক সংকট ও এনজিও ঋণের চাপ দীর্ঘদিন ধরে তাদের মানসিকভাবে ভেঙে পড়ছিল।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD