1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুবিতে সর্বজনীন পেনশন স্কীম প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবিতে মানববন্ধন - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুবিতে সর্বজনীন পেনশন স্কীম প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

  • প্রকাশিতঃ রবিবার, ২৬ মে, ২০২৪
  • ৩৯৩ বার পঠিত

কুবি সংবাদদাতা :

সর্বজনীন পেনশন স্কীম প্রজ্ঞাপন প্রত্যাহার, সুপারগ্রেডে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তকরণ ও শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তনের দাবিতে

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতির উদ্যোগে মানববন্ধনের আয়োজন করা হয়েছে।

রোববার (২৬ মে) দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের পাশে বঙ্গবন্ধু ভাস্কর্যের পাদদেশে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে প্রায় পঞ্চাশের অধিক সংখ্যক শিক্ষক অংশ গ্রহণ করেন।

মানববন্ধনে কুবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আবু তাহের বলেন, প্রত্যয় স্কিম একটি বৈষম্যমূলক পেনশন স্কিম। পূর্বে শিক্ষকগণ যে সুযোগ-সুবিধা ভোগ করতেন তার সাথে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে কোন বৈষম্য ছিলো না। কিন্তু বর্তমানে শিক্ষকগণ পূর্বে যে পেনশন স্কিম পেতেন তা থেকে অতিসুক্ষ্মভাবে তাদেরকে বঞ্চিত করা হচ্ছে। আমরা নানা ভাবেই আমাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছি, সরকারের এমন একটা অঙ্গ  যারা সরকারকে প্রলুব্ধ করেছে এই প্রত্যয় স্কিমের মাধ্যমে শিক্ষকদের বঞ্চিত করতে।

তিনি আরও বলেন, এই প্রত্যয় স্কিম শুধু যে নতুনদের জন্য কার্যকর হবে এমন নয় বরং যারা সহকারী অধ্যাপক থেকে সহযোগী অধ্যাপক হবে তাদের ক্ষেত্রেও কার্যকর হবার সম্ভাবনা রয়েছে। সরকার তার তিন বাহিনী সেনা, বিমান এবং নৌ এই তিনবাহিনীকে প্রত্যয় স্কিম বহির্ভূত রেখেছেন, তাদেরকে এই স্কিমের আওতাভুক্ত না করার জন্যই আমরা মনে করি এটা একটি দুরভিসন্ধিমূলক ব্যাপার। কাজেই এই প্রত্যয় স্কিম শিক্ষকদের জন্য অনেক ভয়াবহ হবে। তাই আমরা সরকারকে অনুরোধ করছি এই প্রত্যয় স্কিম প্রত্যাহার করার জন্য।

শিক্ষক সমিতির অবস্থান কর্মসূচি :

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ভিসি ও ট্রেজারারের পদত্যাগের এক দফা দাবিতে ১৩ তম দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি।

রোববার (২৬)মে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে দুপুর ১২ টা থেকে ১ টা পর্যন্ত এ কর্মসূচি পালন করেন শিক্ষকরা।

এসময় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আবু তাহের ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক মেহেদী হাসানসহ প্রায় ৩০ জন শিক্ষক উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD