1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ভোটকেন্দ্রে নগদ টাকা বিতরণের সময় একজনকে তিন দিনের কারাদণ্ড ও জরিমানা - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

ভোটকেন্দ্রে নগদ টাকা বিতরণের সময় একজনকে তিন দিনের কারাদণ্ড ও জরিমানা

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২১ মে, ২০২৪
  • ২৮৫ বার পঠিত

 

নেকবর হোসেন
কুমিল্লা প্রতিনিধি

উপজেলা পরিষদ নির্বাচনে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় ভোটকেন্দ্রের সামনে নগদ টাকা বিতরণের সময় এক প্রার্থীর সমর্থককে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২১ মে) দুপুর সাড়ে ১২টার দিকে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফরিদুল ইসলাম এ দণ্ড দেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম এহতেশামুল হক (৫৫)। তিনি হেলিকপ্টার প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল হাই বাবলুর সমর্থক বলে স্বীকার করেছেন। এহতেশামুল হক উপজেলার বাটপাড়া এলাকার ধনপুর গ্রামের রুহুল আমিনের ছেলে।

সহকারী কমিশনার ফরিদুল ইসলাম জানান, ভাটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটারদের নগদ টাকা বিতরণের সময় এহতেশামুল হককে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে নগদ ২৮ হাজার টাকা জব্দ করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভোটকেন্দ্রে ঘুষ দেওয়ার অভিযোগে তাকে তিন দিনের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

জালভোট দেওয়ায় ২ যুবকের কারাদণ্ড, উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে আজ কুমিল্লা সদর দক্ষিণ ও বরুড়া উপজেলায় ভোটগ্রহণ চলছে। এ দুই উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৭, ভাইস চেয়ারম্যান পদে ১১ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ছয়জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১৯১টি ভোটকেন্দ্রের ১ হাজার ৩০৪টি ভোটকক্ষে ভোটগ্রহণ চলছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD