1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
জীবনে এগুতে চাইলে দক্ষতা অর্জনের বিকল্প নেই : কুমিল্লা শিক্ষাবোর্ড চেয়ারম্যান - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

জীবনে এগুতে চাইলে দক্ষতা অর্জনের বিকল্প নেই : কুমিল্লা শিক্ষাবোর্ড চেয়ারম্যান

  • প্রকাশিতঃ শনিবার, ২০ এপ্রিল, ২০২৪
  • ৩৪০ বার পঠিত

নেকবর হোসেন
কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ নিজামুল করিম বলেছেন, কমবেশি সব মানুষই খেলাধুলা জানে। কিন্তু সবাই দক্ষতা অর্জন করতে পারেনা।জীবনে সামনে এগুতে চাইলে সময় ও নিয়মাবর্তিতার মধ্যে জীবনের চাকা ঘুরাতে হবে এবং খেলাধুলাসহ স্ব স্ব ক্ষেত্রে দক্ষতা অর্জন করতে হবে। মনে রাখতে হবে দক্ষতা অর্জনের বিকল্প কিছুই নেই। দক্ষতা অর্জন করতে পারলেই নিজের পরিবার ও দেশকে বিশ্বের দরবারে রিপ্রেজেনটেটিভ করতে পারবে। একজন সাকিব আল হাসানকে বিশ্ববাসী চেনে। সে সম্পদ, দেশের সম্পদ।তার মতো করে এ প্রজন্মের খেলোয়াড়দের গড়ে উঠতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালে দেশকে স্মার্ট বাংলাদেশে পরিনত করার কথা বলেন। আমি বলবো আজকের শিক্ষার্থীদের হাত ধরে শিক্ষা, গবেষণা, দক্ষতা অর্জনে গড়ে ওঠবে স্মার্ট বাংলাদেশ।

শনিবার (২০এপ্রিল ) কুমিল্লা স্টেডিয়ামের জিমনেসিয়ামে আন্তঃকলেজ ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড এ প্রতিযোগিতার আয়োজন করে।

কুমিল্লা শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মো. জহিরুল ইসলাম পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের সচিব প্রফেসর নুর মোহাম্মাদ, কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. নাজমুল আহসান ফারুক রোমন ও স্বাগত বক্তব্য রাখেন কুমিল্লা শিক্ষাবোর্ডের উপ-সচিব (একাডেমি) ও ক্রীড়া কর্মকর্তা মোহাম্মদ সাফায়েত মিয়া।

অনুষ্ঠানটিতে মনোমুগ্ধকর উপস্থাপনায় ছিলেন আবুল হাসনাত বাবুল, বদরুল হুদা জেনু ও দেলোয়ার হোসেন জাকির । একই দিনে বিকেলের পর্বে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মো. জহিরুল ইসলাম পাটোয়ারী, উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের উপ-সচিব (একাডেমি) ও ক্রীড়া কর্মকর্তা মোহাম্মদ সাফায়েত মিয়া।প্রতিযোগি অংশ নেয় ২৪টি কলেজের ১৩৬ জন ছাএ-ছাএী।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD